,

ভারতের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কে লিকেজ: ২২ করোনা রোগীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2021
news-image

ডেস্ক রিপোর্ট:
ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। এরমধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বাকি রোগীরা হাসপাতালেই ছিলেন।

অক্সিজেন ট্যাঙ্কের লিকেজ থেকে ভারতের মহারাষ্ট্রের শহর নাসিকের এক হাসপাতালে ২২ জন রোগীর মৃত্যু হয়েছে।

নাসিকের জাকির হুসেন হাসপাতালে ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। এরমধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বাকি রোগীরা হাসপাতালেই ছিলেন।

অক্সিজেন লিকেজের কথা জানাজানি হতেই পৌরসভার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। আসে দমকলের কয়েকটি গাড়িও। অন্যান্য রোগীদের দ্রুত অন্য হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করা হয়।

হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপীকে উদ্ধৃত করে জানিয়েছে, অক্সিজেনে ঘাটতির কারণেই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

নাসিকের পৌর কমিশনার কৈলাস যাদবও জানিয়েছে, হাসপাতালে অক্সিজেন লিকেজের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। সেজন্যই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে।

সূত্র-আনন্দবাজার পত্রিকা