,

বরুড়ায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক 

আজকের কুমিল্লা ডট কম :
May 4, 2021
news-image

ইসতিয়াক আহমেদ:

কুমিল্লার বরুড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন জেলাপ্রশাসক  মোহাম্মদ কামরুল হাসান।

মঙ্গলবার (৪ মে) জেলাপ্রশাসক  মোহাম্মদ কামরুল হাসান কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা চেয়ারম্যান এ.এন.এম. মইনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী গরীব-অসহায় মানুষের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ।