,

দেবীদ্বারে ভাসমান ১৩০ জন ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
July 13, 2021
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবীদ্বারে পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির মাধ্যমে ১৩০ জন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী এবং দোকানের কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হিরন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক রমর দাশ রমু, মোঃ হুমায়ন কবীর, পৌর যুবলীগ নেতা তারিকুল ইসলাম কাজী সুমন, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক ভিপি ময়নাল হোসেনসহ আরো অনেকে।