,

বরুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 17, 2021
news-image

এম ডি আজিজুর রহমান, বরুড়া  :

কুমিল্লার বরুড়ায় লাইজলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন ডাকাতকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।

শনিবার (১৭ জুলাই) রাত সোয়া ২ টায় বরুড়া-লালমাইগামী সড়ক লাইজলা নামক স্থান থেকে এ ৩জন ডাকাতকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহমেদ, উপপরিদর্শক উত্তম কুমার-২, বিশ্বজিৎ, সাব-ইন্সপেক্টর দুলন, কবির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে লাইজলা নামক স্থান থেকে দেবিদ্ধার উপজেলার ওহেদপুর গ্রামের মজিবুর রহমান ভূইয়ার ছেলে মুন্না ভূইয়া (২৪), লক্ষিপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স গ্রামের আবদুল কাদেরের ছেলে সবুজ (৩০), চরপাগলা গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর (২৪) আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে ২টি চাকু, ১টি সুইচ গিয়ার, ৩টি লোহার রড, ১১০ হাত সাইজের ২টি রশি ও ০১ টি অশোক লেইল্যান্ড মিনি ট্রাক উদ্ধার করা হয়। এ ঘটনায় বরুড়া থানায় ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়। মামলা মামলা নং-১০।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় টিম বরুড়া কর্তৃক অভিযান পরিচালনা করিয়া আমরা ৩ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি। ডাকাতির মামলায় ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।