,

কুমিল্লায় নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2021
news-image

 

ইসতিয়াক আহমেদ:

“হে জওয়ান হও আগুয়ান, ডাকিছে স্বদেশ, স্বচ্ছ নিয়োগে পাবে চাকুরীতে প্রবেশ” এই শ্লোগানে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিং কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা’র পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন নিয়মে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার ফারুক আহম্মেদ। তিনি জানান, পুলিশের কন্সটেবল নিয়োগ
সংক্রান্ত সব তথ্য পুলিশের ফেইসবুক পেজ ও ওয়েবসাইটে দেয়া আছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহীম, এম তানভীর আহমেদ, আফজল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ নিয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।