,

কুমিল্লায় স্টার গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ইফতার আয়োজন

আজকের কুমিল্লা ডট কম :
April 27, 2022
news-image

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি, কুমিল্লায় স্টার গ্রাহকদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছে টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। স্টার গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটি নানা ধরনের অফার ও ছাড়সহ বিশেষ সুবিধা প্রদান করে।

কুমিল্লার পুলিশ কনভেনশন সেন্টারে এ ইফতার অনুষ্ঠিত হয়। এদিন গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইমাম আহমেদ, বিজনেস সার্কেল চট্টগ্রাম কমার্শিয়াল, গ্রামীণফোন। এদিন ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন ১৫৮ জন অতিথি।

কোভিডের বৈশ্বিক মহামারি সৃষ্ট পরিস্থিতির কারণে দু’ বছর পরে প্রিমিয়াম গ্রাহকদের জন্য ইফতার আয়োজন করলো গ্রামীণফোন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ইসলামী নানা বিষয়ে আলোচনা করা হয়। এবং মোনাজাত, দোয়া ও ইফতারের পরে ডিনার পরিবেশিত হয়। উল্লেখ্য, গ্রামীণফোনের স্টার গ্রাহকরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাইফস্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স, ফুডকোর্টে খাবার-দাবার এবং ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন।