,

বুড়িচংয়ে ৩৫.৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
October 13, 2022
news-image

স্টাফ রিপোর্টার:
র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ অক্টোবর ভোররাতে কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫.৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার (স্কুলপাড়া) গ্রামের আব্দুল জলিলের ছেলে রহিম (২৯) এবং একই গ্রামের মোঃ আলমগীরের ছেলে মোঃ জিহাদ (২০)।

এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।