,

কুমিল্লায় বাসের এসিতে লুকিয়ে ইয়াবা পাচাঁর , র‌্যাবের অভিযানে আটক এক

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণে অভিনব কায়দায় বাসের ভিতরে যাত্রী আসনের উপরের এসি লাইনের নিচে লুকানো অবস্থায় ৩ হাজার ৮৩৯ পিস ইয়াবাসহ মোঃ মাহবুব আলম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিত্তে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৪ অক্টোবর সকালে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো: মাহবুব আলম বান্দরবান জেলার লামা থানার সুতাবাদী পাড়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে ।

মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দা অবলম্বনস্বরূপ ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য পরিবহনের কাজে কক্সবাজারের বিভিন্ন বিলাসবহুল এসি বাস ব্যবহার করত। এছাড়াও বান্দরবানসহ পার্বত্য অঞ্চলে মাদকদ্রব্যের প্রার্চুযতা ও সহজলভ্য হওয়ায় সেখান থেকে কমদামে ক্রয় করে তা কুমিল্লা ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করত বলে স্বীকার করে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি-২ এর সিনিঃ সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।