,

চৌদ্দগ্রামে বন্যার্তদের পাশে ট্রাভেলার্স অব কুমিল্লা টিম

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2024
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিছু অংশ, দক্ষিণ চৌদ্দগ্রামে চিওড়া, জগন্নাথ দীঘি ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে কোমর সমান পানি ঠেলে ত্রাণ পৌছে দিয়েছে ট্রাভেলার্স অফ কুমিল্লা টিমের সদস্যরা।

ট্রাভেলার্স অফ কুমিল্লা টিমের সদস্যরা দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরে থাকে। ভ্রমণপিপাসু এই তরুণরাই এখন বণ্যাদুর্গত এলাকায় ছুটে যাচ্ছেন অসহায় মানুষদের সহায়তা করার জন্য।

কোথাও  হাঁটু সমান পানি, আবার কোথাও বুক সমান, সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বৃহস্পতিবার রাতভর  ৩ শতাধিক মানুষের মানুষের কাছে খাবার পৌছে দিয়েছে তারা।

জিলা স্কুলের মুজাহিদুল ইসলাম  তন্ময় এবং তার সতীর্থরা  ফান্ড সংগ্রহ করে জরুরি ত্রান সামগ্রী নিয়ে ট্রাভেলার্স অফ কুমিল্লার সদস্যদের মাধ্যমে  চৌদ্দগ্রামের  পৌরসভার ক্ষতিগ্রস্ত অনেক অঞ্চল, চিওড়া ইউনিয়নের কিছু অংশ এবং জগন্নাথ ইউনিয়নে রাতভর ত্রাণ সহায়তা দিয়েছে।

ট্রাভেলার্স অফ কুমিল্লা টিমের অন্যতম সদস্য মুন তাসিন ইসলাম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।