শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০২৪
news-image

 

সুমন আহমেদ:

কুমিল্লার দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি ও সফল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহীদ ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউছুফপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদের সভাপতিত্বে ও মুগসাইর ৯নং ওয়ার্ড সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলামের পরিচালনায়,মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,
দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, ইউছুফপুর ইউপি সেক্রেটারি ডাঃ মোঃ ইউছুফ।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহীদ বলেন,দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে সব সময় আছি এবং থাকব। দীর্ঘদিন যাবত জামায়াতের নেতৃবৃন্দরা আপনাদের মঙ্গলের জন্য আর্থিক ও সামাজিক নানান কাজে সহযোগিতা করে আসছি এবং আগামী দিনগুলোতে ও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।