রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দৌলতপুর ফ্রেডরিক ফ্লোয়েবেল কিন্ডার গার্টেনে জমজমাট পিঠা উৎসব-২০২৬ উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৬, ২০২৬
news-image

​জসীম চৌধুরী:

​বাঙালির চিরায়ত লোকজ ঐতিহ্যকে ধারণ ও লালন করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৌলতপুর ফ্রেডরিক ফ্লোয়েবেল কিন্ডার গার্টেনের পিঠা উৎসব-২০২৬।

শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

​প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের বর্তমান ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে স্টল বসান শিক্ষার্থীরা। ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি ও নকশি পিঠাসহ গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় অনেক পিঠার সমারোহ দেখা যায় স্টলগুলোতে। রঙিন সাজে সজ্জিত স্টলগুলো ছিল উৎসবের মূল আকর্ষণ। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এর পরিচালনায়, ​হাজী আলেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস ও সংস্কৃতি তুলে ধরার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:​জনাব সালাউদ্দিন দারোগা,​আব্দুল মালেক, ​অ্যাডভোকেট আরিফুর রহমান টুকু,​শাহ-আলম,হেলাল উদ্দিন বশীর, ​আব্দুল আজীজ, আফজাল মিয়া, ​মিজানুর রহমান, মনির মিয়া, জহিরুল ইসলাম।

​বক্তারা বলেন, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করবে।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আরিফ।

​দিনব্যাপী চলা এই উৎসবে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় ফ্রেডরিক ফ্লোয়েবেল কিন্ডার গার্টেন প্রাঙ্গণ।