শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৪, ২০২৫
news-image

মোঃ সোহরাব হোসেন, দেবিদ্বার সংবাদদাতা:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন সুলতান আহম্মেদ সরকার, হাবিবুর রহমান হবি, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ রুহুল আমিন, আওয়াল মেম্বারসহ এলাকাবাসী।

অভিযোগ করা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শানু মেম্বার দীর্ঘদিন ধরে তার প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা দখল করে রেখেছেন। এতে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি রাস্তা দখল করে রাখা একটি অপরাধ। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে দখলকৃত রাস্তা উচ্ছেদ করুক, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।”