,

দেবিদ্বারে খেলাফত মজলিসের প্রার্থীর ইশতেহার ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
September 4, 2025
news-image

মোঃ সোহরাব হোসেন, দেবিদ্বার সংবাদদাতা:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন কুমিল্লা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মুফতি মুজ্জাম্মেল, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জামশেদ হোসাইন হাবিবী, হাফেজ আবু তাহের, দেবিদ্বার উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, উপজেলা হেফাজতে ইসলাম সাধারণ সম্পাদক মুফতি ইয়াহয়া রাশেদ কাসেমীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।