,

দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শশুরের সেফটি ট্যাংক থেকে জামাইর লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 18, 2025
news-image

সোহরাব হোসেন, দেবিদ্বার:

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের ১ মাস পর শশুরের সেফটি ট্যাংকের ভিতর থেকে মেয়ের জামাই আব্দুল করিম ভূইয়া (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১৩ আগষ্ট তিনি নিখোঁজ হলে বড় ভাই আমির হোসেন ভূইয়া থানা একটি ডায়েরী করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আবুল কাশেম ভূইয়ার এর ছেলে আব্দুল করিম ভূইয়া। তিনি গত ১৩ আগষ্ট বাড়ি থেকে খরমপুর মাজার এলাকায় যাওয়ার কথা বলে বাহির হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে না পেয়ে ১৬ আগষ্ট তার বড় ভাই আমির হোসেন ভূইয়া দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

পরে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) নিখোঁজ আব্দুল করিমের বড় ভাই আমির হোসেন ভূইয়ার মোবাইল ফোনে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে জানায় তার ছোট ভাই করিমকে শশুর বাড়ির লোকজন হত্যা করে লুকিয়ে লাশ রেখেছে। ওই ফোনের সূত্রধরে আমির হোসেন ভূইয়া রাতেই দেবিদ্বার থানায় এসে পুলিশ নিয়ে তার ছোট ভাই আব্দুল করিম ভূইয়া শশুর বাড়িতে যান। সেখানে গিয়ে অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে শশুর মৃত ইউনুছ মিয়ার সেফটি ট্যাংকের ভিতরে লাশ দেখতে পায় পুলিশ। বিষয়টি দেবিদ্বার থানার ওসিকে জানানো হলে রাত সাড়ে ৩ টায় ওসি শামছুদ্দিন মোহাà