বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরের এইচএফসি ফেজ-আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউনেপ কম্পোনেন্ট প্রকল্পের আওতায় কুমিল্লায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক।
তিনি বলেন, কুমিল্লার পরিবেশগত বিভিন্ন সমস্যা কর্মশালায় উঠে এসেছে। এসব বিষয়ে ধাপে ধাপে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও কার্যক্রমে সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাà