All posts by jitu

আজ শাফি হোসেন চিশতী ইউশার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার:

শাফি হোসেন চিশতী ইউশার আজ ৮ই সেপ্টেম্বর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে তিনি চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ডেঙ্গু জ্বরে (ডেঙ্গু শর্ক সিমড্রোম) মৃত্যু বরন করেন।

উল্লেখ্য শাফি হোসেন চিশতী ইউশা সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য সাজ্জাদ হোসেন চিশতীর একমাত্র সন্তান ছিলেন।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার কবর কুমিল্লায় ও ঢাকার রামপুরায় মিলাদ মাহফিল, কোরআন খতম এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রন জানানো হয়েছে ও তার মাগফেরাত ও জান্নাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে ।৷

মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ভারতের মুর্শিদাবাদে। চুক্তিভঙ্গ এবং প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় এ পরোয়ারা জারি করা হয়েছে বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার।

এই মামলায় মমতাজের বিরুদ্ধে এর আগেও তিন বার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর পর তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ হয়ে যায়।

আদালতের নির্দেশ মোতাবেক, আগামী ৮ সেপ্টেম্বর মমতাজকে সশরীরে হাজিরা দিতে হবে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে— ৯ আগস্ট মুর্শিদাবাদের মুখ্য বিচারবিভাগীয় আদালতে হাজির হওয়ার কথা ছিল মমতাজের। ৮ আগস্ট বিজ্ঞপ্তি পাঠিয়ে আদালতের পক্ষ থেকে জানানো হয়, ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজের মামলার চার্জ গঠন করা হবে। সেই দিন মমতাজ উপস্থিত না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এর পরেই মমতাজ বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে একটি আবেদনপত্র আদালতে দাখিল করে জানান, ওই সময়ে তিনি কানাডায় একটি অনুষ্ঠানে থাকবেন। ফলে তার পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব হবে না। মুর্শিদাবাদের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই আবেদন খারিজ করে দিয়ে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে— মুর্শিদাবাদে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য আয়োজক সংস্থার কর্মকর্তা শক্তিশঙ্কর বাগচীর সঙ্গে মমতাজের লিখিত চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক শক্তিশঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ নিয়মিত অংশ নিতেন। ২০০৮ সালের ডিসেম্বরে ১৪ লাখ টাকায় মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল শিল্পীর। তিনি অগ্রিম টাকাও নেন। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত হননি মমতাজ। এর পরেই শক্তিশঙ্কর চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে মুর্শিদাবাদের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মমতাজের বিরুদ্ধে মামলা করেন। তার ভিত্তিতে আদালত পরবর্তী সময়ে সমন জারি করে।

এর আগেও তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ের সান্মানিক ডক্টরেট ডিগ্রি নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে মমতাজের বিরুদ্ধে। সেই মামলা এখনও তামিলনাড়ুর আদালতে বিচারাধীন।

পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারায়।

তবে সাকিব ও মুশফিকুর রহিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩৮ ওভার ৪ বলে ১৯৩ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

মুশফিক ৮৭ বলে ৬৪ ও সাকিব ৫৭ বলে ৫৩ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৪টি ও নাসিম শাহ নেন ৩টি উইকেট।

১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই পাক ওপেনার ইমামুল হক ও ফকর জামান। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বলে স্লিপে ক্যাচ দেন ফকর। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন নাইম শেখ।

৫ ওভার পর একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। সেই কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে প্রায় ২০ মিনিটে পরেই আবার শুরু হয় খেলা। এরপর কিছুটা আগ্রাসী ব্যাটিং করে দুই পাক ওপেনার।

তবে ইনিংসের দশম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ৩১ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান ফকর। তার বিদায়ের পর ক্রিজে আসেন পাক অধিনায়ক বাবর আজম।

ইমামুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। তবে দলীয় ৭৪ রানে ২২ বলে ১৭ রান করে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

বাবরের বিদায়ের পর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। ইমামুল ও রিজওয়ান মিলে পাকিস্তানের জয়ের ভীত গড়ে দেন। তবে দলীয় ১৫৯ রানে ৮৪ বলে ৭৮ রানে আউট হন ইমামুল।

এরপর ক্রিজে আসা আঘা সালমানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিজওয়ান।

পুষ্টিগুণে ভরপুর আনারস, সুস্থ থাকতে প্রতিদিন যতটুকু খাবেন

 

লাইফস্টাইল ডেস্কঃ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন আনারস। ফ্ল্যাভোনয়েড থাকায় আনারস পুষ্টিগুণেও ভরপুর।

সহজলভ্য এই আনারসে রয়েছে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধী অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরকে ফিট ও সুস্থ রাখবে। আনারস ফাইবার, ভিটামিন-সি, পটাশিয়াম, ফোলেট, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ।

প্রতিদিন যতটুকু আনারস খাবেন

একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি প্রতিদিন ৮ থেকে ১০ টুকরো আনারস খেতে পারেন। কখনই একটা পুরো আনারস একসঙ্গে খাবেন না। আনারস রস করে না খেয়ে চিবিয়ে খেতে হবে। আনারস রস করে খেলে ফাইবারের পরিমাণ অনেকটাই কমে যায়।

স্বাস্থ্য উপকারিতা

১. আনারসে রয়েছে স্বাস্থ্যকর অ্যান্টি-অক্সিডেন্ট, যা স্ট্রেস কমাতে সহায়তা করে।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আনারস। এতে রয়েছে ভিটামিন, খনিজ এবং এনজাইম, যা সম্মিলিতভাবে অনাক্রম্যতা বাড়িয়ে তুলতে এবং প্রদাহকে দমন করতে সাহায্য করে।

একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মত আনারস খান, তাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কম।

৩. আনারস ওজন নিয়ন্ত্রণ করে। আনারসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং ফ্যাটের পরিমাণ অনেকটাই কম, যা শরীরের ওজনকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।

৪. আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। এ দুই উপাদান হাড়কে শক্ত করতে এবং হাড়ের গঠনে সাহায্য করে। এ ছাড়া দাঁতের সুরক্ষায়ও কার্যকর।

৫. হজম ক্ষমতা বাড়ায় এই ফল। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। এতে থাকে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করে।

৬. বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আনারসে থাকে বিটা ক্যারোটিন, যা চোখের রেটিনাকে ঠিক রাখতে সাহায্য করে।

৭. আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও পটাশিয়াম, যা হৃদরোগ প্রতিরোধ করে।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

৩২ পদে নিয়োগ দেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

চাকরি ডেস্কঃ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩২টি পদে ৭৩২ জনকে নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা

১. পদের নাম: নকশাকার; পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: সিনিয়র ফটো আর্টিস্ট; পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১১)

৩. পদের নাম: মেট; পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. পদের নাম: সেকেন্ড ড্রাইভার; পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: ড্রাইভার (মেরিন); পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

৬. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ৮
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম: স্টোরকিপার; পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: ট্রাকচালক; পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: কারচালক, পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: মেকানিক; পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম: তথ্য সংগ্রহ সহকারী; পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

১২. পদের নাম: ডেকহ্যান্ড, পদসংখ্যা: ৮
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৩. পদের নাম: ফিসারম্যান, পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৪. পদের নাম: হ্যাচারি টেকনিশিয়ান, পদসংখ্যা: ৭
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ২৪১
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৭. পদের নাম: গাড়িচালক; পদসংখ্যা: ৩৯
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

১৮. পদের নাম: পাম্প অপারেটর, পদসংখ্যা: ৩২
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা

১৯. পদের নাম: ফটোকপি অপারেটর, পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা

২০. পদের নাম: অফিস সহায়ক, পদসংখ্যা: ২৪৪
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২১. পদের নাম: নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা: ৪১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২২. পদের নাম: হ্যাচারি অ্যাটেনডেন্ট, পদসংখ্যা: ২৮
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী, পদসংখ্যা: ১০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৪. পদের নাম: ফিসারম্যান কাম গার্ড, পদসংখ্যা: ১৪
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৫. পদের নাম: ওয়াচম্যান, পদসংখ্যা: ২৬
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৬. পদের নাম: ক্যাশ পিয়ন, পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৭. পদের নাম: মিউজিয়াম অ্যাটেনডেন্ট, পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৮. পদের নাম: বাবুর্চি, পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

২৯. পদের নাম: পন্ড অ্যাটেনডেন্ট, পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

৩০. পদের নাম: সুইপার কাম লস্কর, পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

৩১. পদের নাম: পুকুর প্রহরী, পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

৩২. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা http://www.fisheries.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে মুঠোফোনে কথা বলার সময় বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত নূপুর কর্মকার (৩৩) উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর এলাকার কর্মকার বাড়ির কুন্তল কর্মকারের ছেলে। সে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নিজের বাড়ির উঠানে মুঠোফোনে এক বন্ধুর সাথে কথা বলছিল নূপুর। ওই সময় তাকে একটি বিষাক্ত সাপে পায়ে কামড় দেয়। পরে বিষয়টি তার বড় ভাই আচ করতে পেরে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে সাপের কামড়ের অ্যান্টিভেনম না থাকায় জেলা সদর হাসপাতালে যোগাযোগ করে। কিন্তু সেখানেও সাপের কামড়ের অ্যান্টিভেনম প্রয়োগের ব্যবস্থা না থাকায় রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ অ্যান্টিভেনম না থাকার কথা স্বীকার করে বলেন, রোগীর অবস্থা দেখে দ্রুততম সময়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে রেফার্ড করা হয়। নোয়াখালী জেলাতে বিষধর সাপের ভ্যাকসিন দেওয়ার যথাযথ ব্যবস্থা না থাকায় তাকে কুমিল্লায় পাঠানো হয়।

নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্র ইব্রাহীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের পোমতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইব্রাহীম বরুড়া পৌর এলাকার পাঠান পাড়া এলাকার প্রবাসী মাসুদের ছেলে।

ইব্রাহীম গত সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে যায়। নিখোজের দুইদিন পর তার মরদেহ পুলিশ উদ্ধার করে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, শিশুটির চাচাতো ভাই তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিল। আমরা আজ তার মরদেহ উদ্ধার করেছি। ঘাতককে আমরা সনাক্ত করেছি। গ্রেফতার অভিযান চলছে।

গণতন্ত্রকামী বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েছে সরকার : রিজভী

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ সরকার নিজেদের অস্তিত্ব টিকানোর জন্য গণতন্ত্রকামী বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, আদালত, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করার জন্য। জনগণকে নিয়ন্ত্রণ করতে না পেরে সরকার তাদের শেষ অস্ত্র হিসেবে আদালতকে ব্যবহার করছে এক অমানবিক দমনের যন্ত্র হিসেবে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ বিএনপি মহাসচিব ও জাতীয় গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা এখন আদালতের কোপানলে সাজা ও বন্দির শিকার হচ্ছেন।

এর প্রধান লক্ষ্য হচ্ছে-এই সরকারের বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য চূড়ান্ত মরণকামড়। শেখ হাসিনার ইনক্লুসিভ নির্বাচন ও সুষ্ঠু ভোটের প্রতি এক ধরনের ক্রোধ থেকে প্রতিনিয়ত জন্ম নিচ্ছে হিংস্র প্রতিশোধ। যারাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দাবি করছেন তারাই সরকারপ্রধানের প্রতিহিংসার শিকার হচ্ছেন। শেখ হাসিনা এখন প্রতিহিংসা পূরণ করছেন আদালতকে দিয়ে।

রিজভী বলেন, এ দেশের মানুষের দীর্ঘদিনের দাবির মূল প্রতিপাদ্য ছিল গণতন্ত্র। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের কথা শুনলেই অস্থির হয়ে পড়ে আওয়ামী লীগ সরকার। তাই স্বৈরাচারের উগ্রমূর্তির প্রতিফলনে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষত-বিক্ষত। আইন, বিচার, আদালত, প্রশাসন, পুলিশ সবকিছুই একাকার হয়ে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর ওপর সর্বগ্রাসী আক্রমণ চালিয়ে যাচ্ছে। সরকার হিংসার পথে গণতন্ত্রের পক্ষের মজলুম নেতাদের নতজানু করতে না পেরে এখন আদালতকে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করে সাজা দেওয়ার হিড়িক শুরু করেছে।

দেশ চরম সংকটে উল্লেখ করে তিনি বলেন, দেশ এখন ডেঙ্গু জ্বরে কাঁপছে। ঢাকাসহ প্রায় সারা দেশে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে মৃত্যুর সংবাদই এখন প্রধান সংবাদ। এরই মধ্যে হাসপাতালে সর্বোচ্চ ভর্তি ও সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। প্রতিদিন গড়ে ২০ জনের অধিক লোক ডেঙ্গুতে মারা যাচ্ছে। ইতোমধ্যে সারাদেশে শুধু ডেঙ্গুতে ৭০০ এর অধিক লোক মারা গেছে।

সরকারের উদাসীনতার কারণেই লাশের সারি ক্রমান্বয়ে প্রসারিত হচ্ছে। কিন্তু সরকার সম্পূর্ণরূপে নিস্পৃহ ও নির্বিকার। অথচ এই রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। শুধুমাত্র সরকারের দুর্নীতি ও অবহেলার কারণে এই রোগ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই গভীর সংকটকালে স্বয়ং রাষ্ট্রপতি পারিষদসহ যান সিনেমা হলে আর প্রধানমন্ত্রী বিমানে বিশাল বহর নিয়ে পিকনিক করতে যান বিদেশে।

এ সময় গত ২৮ জুলাই থেকে অদ্যাবধি বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে মামলা, আহত ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরেন রিজভী। তিনি জানান, ৩৩৩টি মামলায় ১৪ হাজার ১৩০ জনকে আসামি এবং ১ হাজার ৭২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সরকারি দল ও পুলিশের হামলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১ হাজার ৩৫০ জন আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাটরিনা কাইফের প্রতি ভিকির প্রেমে পড়ার কারণ

অনলাইন ডেস্ক:

বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ভিকি জানিয়েছেন কেন ও কখন ক্যাটরিনার প্রেমে মজেছেন তিনি। কাছ থেকে ক্যাটরিনাকে জানতে শুরু করার পরই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন ভিকি। তখনই উপলব্ধি করেন ক্যাটরিনাকে জীবন সঙ্গী হিসেবে চাইছে তার হৃদয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণ রয়েছে ক্যাটরিনার। এটি ভিকিকে মুগ্ধ করেছে। নায়িকার আরও গুণ থাকলেও এটিই সবচেয়ে আকর্ষণীয় লেগেছে ভিকির কাছে। শুরুতে নায়িকার মনোযোগ পেয়ে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না ভিকি। যদিও বিয়ের আগে নিজেদের প্রেমের বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই।

ভিকি জানিয়েছেন, তারা একে অপরকে যখন সময় দেওয়া শুরু করেন, তখনই বুঝতে পারেন এ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। তিনি বলেন, ‘শুরু থেকেই জানতাম আমাদের সম্পর্ক বেশ গভীর। এটিকে আমরা স্থায়ী করতে চেয়েছিলাম। বিয়ের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল।’

তিনি আরও জানান, ক্যাটরিনার তারকা খ্যাতি দেখে তার প্রেমে পড়েননি, বরং ব্যক্তি ক্যাটরিনাকে জানতে শুরু করার পরই প্রেমে মজেছেন। বললেন, ‘কারো সম্পর্কে খারাপ কিছু বলতে শুনিনি ক্যাটরিনাকে। নিজের চারপাশের মানুষ ও পরিবেশের বিষয়ে বেশ সহানুভূতিশীল তিনি।’

রউফ ও নাসিম শাহর দাপটে ১৯৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

এশিয়া কাপের সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। অধিনায়ক সাকিব ও উইকেটকিপার মুশফিকের জোড়া ফিফটি সত্তেও পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। হারিস à