All posts by jitu

কুমিল্লা বার্ডে বাইউষ্ট মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অরিয়েন্টশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাইউষ্ট ব্যবসায় প্রশাসন বিভাগে ব্যবহারিক অভিজ্ঞতা শেয়ারিং ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি ব্যবসায় প্রশাসন বিভাগের “মানব সম্পদ ব্যবস্থাপনা” কোর্স শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক জীবনে মানব সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক ওয়ার্কশপ আয়োজন করা হয় ।

কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সাথে আলোচনা ও অভিজ্ঞতা শেয়ার করেন রাকিবুল হাসান জুয়েল, সিনিয়র মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা, বাইউষ্ট ।

অনুষ্ঠানে ব্যবহারিক কর্ম জীবনে মানবসম্পদ ব্যবস্থাপনা চর্চা, প্রযুক্তি নির্ভর আগামী দিনের পেশাগত দক্ষতা এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দ্রুত এই পেশার প্রয়োজনীয়তা জনপ্রিয়তা নিয়ে আলোকপাত করা হয় এবং শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব বেশ গুরুত্ব পায় ।

বাইউষ্ট মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অরিয়েন্টশন ওয়ার্কশপ

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি বাংলাদেশ একাডেমী ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড), বাংলাদেশ আর্মি আঃ বিঃপ্রঃ বিশ্ববিদ্যালয় (বাইউষ্ট) ব্যবসায় প্রশাসন বিভাগের “মানব সম্পদ ব্যবস্থাপনা” মেজর ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অরিয়েন্টশন ওয়ার্কশপ   অনুষ্ঠিত হয়েছে।

মানবসম্পদ ব্যবস্থাপনায় ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের “প্রশিক্ষণ ও উন্নয়ন” কোর্স আওতায় ব্যবহারিক জ্ঞানের অংশ হিসেবে ওয়াকশপ মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের প্রশিক্ষন বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন ।

 

কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক শরিফুল ইসলামের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সাথে আলোচনা ও প্রশ্নোত্বর পর্বে আরো অংশ নেন যুগ্ন পরিচালক প্রশিক্ষন জুনাইদ ও সহকারী অধ্যাপক আরিফুল হক চৌধুরী ।

উল্লেখ্য ২০১৯ সাল থেকেই বার্ড এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টশন ওয়াকশপ আয়োজনে আন্তরিকভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে ।

কুবির মেডিকেলে চিকিৎসা সামগ্রী উপহার দিলো বেক্সিমকো

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) মেডিকেল সেন্টারকে চিকিৎসা সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি ফার্মাসিটিক্যাল কোম্পানি বেক্সিমকো।

সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন বেক্সিমকোর প্রতিনিধি দল।

জানা যায়, কোম্পানিটি দুইটি বেড, একটি এক্স-রে ভিউ বক্স, একটি ইসিজি মেশিন, একটি অপারেশন সামগ্রী জীবাণু মুক্ত করার অটোক্লেব মেশিন উপহার দেন।

এসময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি দলের প্রধান এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সামগ্রী প্রদান করতে পেরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস খুব খুশি, এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। ভবিষ্যতেও বেক্সিমকো বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়ানোর কথা বলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বেক্সিমকোর সাথে যোগাযোগ করার সাথে সাথেই তারা সাড়া দিয়েছেন এবং আমাদের মেডিকেল সেন্টারের জন্য সামগ্রী সরবরাহ করেছেন। আজকের এই সামগ্রী সরবরাহের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে বেক্সিমকোর যে সম্পর্কের সৃষ্টি হলো, আশাকরি আমাদের এই সম্পর্ক বজায় থাকবে।

চান্দিনায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ওই নারীর মরদেহ এলাকার কেউ না চেনায় পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় সনাক্তে সিআইডি’র সহযোগিতা নিয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সনাক্তের চেষ্টা করছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, মহাসড়ক সংলগ্ন সোনাপুর একটি মার্কেটের সামনে প্রায় পঞ্চাশোর্ধ ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ওই নারীকে এলাকার কেউ চিনেন না। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। সম্ভবত ওই মার্কেটের সামনে ঘুমিয়ে থাকাবস্থায় মৃত্যু হয় তার। তারপরও আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় ভিসার জন্য আবেদন মাহমুদউল্লাহ রিয়াদের

অনলাইন ডেস্ক:

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলংকায়। অবশ্য শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের ভিসার আবেদন সেরে রেখেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সেই তালিকায় ছিলেন না এশিয়া কাপ স্কোয়াড থেকে উপেক্ষিত মাহমুদউল্লাহ রিয়াদ। যা নিয়ে সরব ছিল ক্রিকেটাঙ্গন। পরে জানা গেছে, পারিবারিক কারণেই উপস্থিত ছিলেন না তিনি।

তবে নতুন খবর, সোমবার (২৮ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে দেখা গেছে মাহমুদউল্লাহ রিয়াদকে। জানা গেছে, সেখানে তিনি দেশটির ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়েছিলেন। এরপর থেকে বিশ্বকাপে অভিজ্ঞ এই ক্রিকেটার থাকছেন বলে ক্রিকেটে গুঞ্জন।

বিশ্বকাপের জন্য ব্যাক-আপ ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও বেশ কয়েকজনকে প্রস্তুত করা হচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টের মূল স্কোয়াড নির্বাচন করা হবে এশিয়া কাপের দলের ওপর ভিত্তি করেই। তবে বিশ্বকাপের আগে যদি সেখানকার কোনো ক্রিকেটার চোটে পড়েন তাহলে বিপাকে পড়তে হবে বিসিবিকে।

জরুরি পরিস্থিতিতে যখন-তখন যে কাউকে প্রয়োজন পড়তে পারে, এই ভাবনা থেকেই মূলত ব্যাক-আপ ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের। সেই দিক বিবেচনা করেই স্কোয়াডের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও ৮-১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে। সেই প্রস্তুতির অনুশীলন শেষে বিশ্বকাপের ভিসা নিতে তিনি ছুটে গেছেন ভারতীয় ভিসা সেন্টারে।

মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দেশের ক্রিকেটে জল ঘোলা হয়েছে প্রচুর। গত মার্চ মাসের পর তাকে আর বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্রামের আড়ালে একের পর এক সিরিজে কেবল বাদ পড়ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ ঘোষিত এশিয়া কাপের স্কোয়াডেও তাকে রাখা হয়নি। অনেকের ধারণা ছিল, বিশ্বকাপেও উপেক্ষিতই থেকে যাবেন ‘সাইলেন্ট কিলার’। এর মধ্যেই অভিজ্ঞ এই ব্যাটারের ভিসা প্রক্রিয়া সারার কথা নিশ্চিতভাবেই কিছুটা আশা দেবে তাদের।

ইমরান খানের সাজা স্থগিত আবেদনের রায়ের তারিখ জানালেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক:

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের সাজা স্থগিত আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রায় দেওয়ার কথা জানিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আজ সোমবার ইমরান খানের আবেদনের ওপর শুনানির পর এ ঘোষণা দিয়েছেন আইএইচসি। খবর জিও নিউজ।

আজ আইএইচসির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ ইমরানের আবেদনের ওপর শুনানি করেন। গত শুক্রবারের শুনানিতে উপস্থিত না থাকলেও আজ পাকিস্তানের নির্বাচন কমিশনের আইনজীবী আমজাদ পারভেজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ডের রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে ইমরান খান আবেদন করলে গত শুক্রবার শুনানি করেন আইএইচসি।

শুনানির শুরুতে আইএইচসির প্রধান বিচারপতি ফারুক বলেন, সাজা স্থগিতের আবেদন এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বিচারিক আদালত যা করেছে, তা আমরাও করতে পারি। তবে আমরা তা করব না।

রায়ের ব্যাপারে বিচারিক আদালত ভুল করেছে উল্লেখ করে বিচারপতি ফারুক বলেন, ‘আমরা সোমবার পর্যন্ত মামলার শুনানি স্থগিত করছি। কেউ না এলেও আমরা আমাদের সিদ্ধান্ত ঘোষণা করব।’

এর আগে গত ২৩ আগস্ট পৃথক আরেক শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল বলেছিলেন, তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের বিরেুদ্ধে তাড়াহুড়ো করে রায় দিয়েছিলেন বিচারিক আদালত।

তোশাখানা দুর্নীতি মামলা

ইমরান খানের বিরুদ্ধে এই তোশাখানা দুর্নীতি মামলা দায়ের করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য ইসিপির কাছে ইচ্ছে করে গোপন করেছেন ইমরান। সাধারণত বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার তোশাখানায় রাখা হয়। পরে এ মামলায় গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।

ছাত্রদলের ওই ৭ নেতাকে বহিষ্কার করা উচিত : ডিবি হারুন

অনলাইন ডেস্ক:

অস্ত্রসহ ছাত্রদলের সাত নেতাকে গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, অস্ত্রধারী ব্যক্তি কোনো দলের হতে পারে না। অস্ত্র উদ্ধারের ঘটনায় ছাত্রদলের ওই সাত কেন্দ্রীয় নেতাকে দলীয়ভাবে বহিষ্কার করা উচিত।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডিবিপ্রধান বলেন, কোনো অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ঢাকা শহরে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার তা আমরা করব।

এর আগে রাজধানীর লালবাগে নাশকতার পরিকল্পনার প্রস্তুতিকালে গত ১৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি বিদেশি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি।

এরপর গত ২২ আগস্ট ডিবি মতিঝিল বিভাগ একটি অস্ত্র ও তিনটি ককটেলসহ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হাচান চৌধুরীকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে হারুন বলেন, তারা ফেসবুকে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছে, কথোপকথন করেছে, তার ছবি আমাদের কাছে রয়েছে। মাসুম নামে একজন ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল দখলে ব্যবহার করবেন বলে কথোপকথনে উঠে এসেছে।

তিনি বলেন, অনেকেই বলার চেষ্টা করছেন, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক নেতাকর্মীকে হয়রানি করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। এটা ভুল, কোনো দলের নেতা বা কর্মীকে গ্রেপ্তার করা আমাদের উদ্দেশ্য না।

ডিবিপ্রধান দাবি করেন, ছাত্রদলের গ্রেপ্তার নেতারা যে ১১টি অস্ত্র কেনার জন্য অস্ত্র ব্যবসায়ীদের কাছে অর্ডার করেছে, সেটি প্রমাণিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে খাওয়ানোর ছবি ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা, সমালোচনা হয়েছে। এ প্রসঙ্গে হারুন অর রশীদ বলেন, যেখানেই ঘটনা ঘটুক, আমরা সর্বোচ্চ চেষ্টা করে অপরাধীদের আইডেন্টিফাই করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করি। অনেকেই মনে করতে পারে, ডিবি একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড হবো না। এটা আমাদের মানবিক সাইট।

তিনি বলেন, আমাদের কাছে অনেক ভুক্তভোগী, সাধারণ মানুষ আসে। আমরা তাদের প্রবলেমগুলো দ্রুত সলভ করি। অনেক সময় বিকেল হয়ে গেলে আমাদের অফিসাররা মানবিকভাবে বলে, খেতে পারেন, নাস্তা করতে পারেন। এটা আমাদের মানবিকতা।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

অনলাইন ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা পরবর্তী সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আগামীকাল বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন।

এর আগে গত ২২ আগস্ট রাতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ১৫তম ঐতিহাসিক ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা যোগদান করে। করোনা মহামারির প্রাদুর্ভাব এবং পরবর্তী সময়ে বিশ্বব্যাপী বিধিনিষেধের পর এটিই ছিল প্রথম সশরীরে উপস্থিতির ব্রিকস শীর্ষ সম্মেলন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্মেলনে যোগ দেন।

২৩ আগস্ট প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। পরে তিনি আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ যোগ দেন।

তিনি হিলটন স্যান্ডটন হোটেলে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় ভোজে যোগ দেন।

২৪ আগস্ট তিনি ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক-ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগের (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ) সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে গত বৃহস্পতিবার স্যান্ডটন কনভেনশন সেন্টারে শেখ হাসিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট সাইমা সুল্লুহু ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে রোববার (২৭ আগস্ট) সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনাকে খুশি করতেই তারেক রহমানের বক্তব্য সরানোর আদেশ : রিজভী

অনলাইন ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যেই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ। আদেশে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে হবে।

বিচারপতিদের এই আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করা। হাইকোর্টের বিচারপতিদ্বয় তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে যে নির্দেশ দিয়েছেন তা শেখ হাসিনার মনের ইচ্ছা ও তাকে খুশি করার জন্যই দেওয়া হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

রিজভী বলেন, প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলির জন্য আবেদন করা হলেও সেটিকে গ্রাহ্য না করে আদালতের আদেশ দেওয়া সম্পূর্ণরূপে ন্যায়বিচারকে পদদলিত করা। আদালতের এ ধরনের আদেশের নামে নিকৃষ্ট প্রহসন করা হয়েছে। বিচারপতিদের এই আদেশ শেখ হাসিনার আমলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আর বিন্দুমাত্র আস্থা রইল না।

তিনি বলেন, আদালতের এ ধরনের আদেশ ফ্যাসিজমের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ। যে দেশে আইনের শাসন নেই, যে দেশে ফ্যাসিবাদ সর্বত্র পরিব্যাপ্ত সেসব দেশ ছাড়া আদালতের এহেন বিবেকহীন পক্ষপাতমূলক রায় প্রদান নজিরবিহীন। এহেন অবিচারের আদালত শেখ হাসিনার বদৌলতেই প্রতিষ্ঠা লাভ করেছে। যে কারণে আমরা উচ্চ আদালতের বিচারপতিদের মুখ থেকে শুনতে পেয়েছি- তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আজ সকালে হাইকোর্টের দুজন বিচারপতির আদেশেও সেটি ফুটে উঠেছে।

রিজভী আরও বলেন, আওয়ামী সরকার যেহেতু বিরোধীদলের কণ্ঠস্বরকে চেপে রাখতে চায় সে কারণেই আদালতকে ব্যবহার করে বিরোধীদলের রাজনীতিকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। মানুষের শেষ আশ্রয়স্থল আদালত এখন শেখ হাসিনা ও আওয়ামী দুর্বৃত্তদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। আমি দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আজ হাইকোর্টের দুজন বিচারপতির আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অর্থনীতিকে ফোকলা করার কারণে ব্রিকসে সদস্য দেয়নি বন্ধুরাষ্ট্র : মঈন খান

অনলাইন ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অর্থপাচার করে দেশের অর্থনীতিকে ফোকলা করার কারণে বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র ব্রিকস’র সদস্য পদ দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়