All posts by jitu

লাকসামে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন প্রায় ১ হাজার অসহায় মানুষ

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ এলাকার মডার্ণ একাডেমীতে গ্রীষ্মকালীণ প্রশিক্ষণ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ১ হাজার অসহায় ও দুস্থ মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: মাইনুর রহমানের দিক নির্দেশনায় বর্তমান চলমান গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ এ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলছে । বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এ মহৎ কাজ বছরজুড়ে চলমান থাকে।

কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারি পরিচালক কর্ণেল আবদুল হামিদ, ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে:কর্ণেল আবদুল্লাহ মেহেদী, মেজর রেজোয়ান, ক্যাপ্টেন তানহিয়াসহ ৭জন চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

 

কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারি পরিচালক কর্ণেল আবদুল হামিদ জানান,  মাননীয় সেনাবাহিনী প্রধানের নিদের্শ অনুযায়ী বিভিন্ন এলাকায় অবস্থানকালে শীতকালিন ও গ্রীস্মকালিন প্রশিক্ষণ চলাকালে স্থানীয় হাজার হাজার দু:স্থ, গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করাই আমাদের উদ্দেশ্য।

নিশিরাতের ভোট চোর সরকার শেষ পর্যন্ত আর নিজেদের রক্ষা করতে পারবে না: মির্জা ফখরুল

 

ডেস্ক রিপোর্টঃ

বর্তমানে দেশে আইনের শাসন নেই। সরকারের দমন-পীড়নে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষতবিক্ষত। তবে নির্মম কর্মকাণ্ড সংঘটিত করেও নিশিরাতের ভোট চোর সরকার শেষ পর্যন্ত আর নিজেদের রক্ষা করতে পারবে না। দেশের সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির গণসমাবেশে তিনি এসব দাবি করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু খালাস হওয়া মামলার হাইকোর্টের সাম্প্রতিক রায়ের প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকার অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপির নেতাকর্মীদের প্রতিনিয়ত কারাগারে পাঠাচ্ছে। দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই। নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম, সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।

ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 

স্টাফ রিপোর্টারঃ

‘সবুজ ব্রাহ্মণপাড়া গড়তে আসুন গাছ লাগাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বিভিন্ন সড়কের পাশে ১ হাজার গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এছাড়া ওই এলাকার গর্ভবতী মায়েদের প্রত্যেকের মাঝে দুটি করে গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। সভাপতিত্ব করেন সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন চৌধুরী। সঞ্চালনা করেন স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন (মেম্বার)।

এসময় সমাজসেবক ময়নাল হোসেন, ফজলুল হক মাস্টার প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত ছিলেন।

কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লাসহ দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুন:) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া দেশের অন্যত্রয় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চিরনিদ্রায় শায়িত হলেন সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক নাদিম

 

ডেস্ক রিপোর্টঃ

জামালপুরে গ্রামের বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত হলেন সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম; বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রথম জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল-আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়েম, বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুম্মান, বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, নিহত নাদিমের বড় ছেলে রিফাত প্রমুখ।

বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যু হয়। এর আগে বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সেসময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের শিকার নারীর মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্ষণের অভিযোগে মকবুল নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মকবুল উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানা যায়, উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মকবুলসহ আরও ২ জন একই এলাকার এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ১১ জুন ভুক্তভোগী নারী বাদী হয়ে ৩ জনকে আসামি নবীনগর থানায় ধর্ষণ মামলা করেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) মো. সোহেল বলেন, ধর্ষণের মামলায় ইউপি সদস্য মকবুলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাসানচরে রোহিঙ্গা কিশোরকে জবাই করে হত্যা, ২ রোহিঙ্গা গ্রেফতার

 

নোয়াখালী প্রতিনিধিঃ

পূর্ব শক্রতার জের ধরে হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা কিশোরকে হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরের দিকে ২ আসামিকে ভাসারচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ৮ জুন রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০ নং ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।

গ্রেফতারকৃতরা হলো, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) ও ২৭নং ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৭)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ৮জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে কায়সার ও ইউসুফ। এরপর হাত-পায়ের রগ কেটে দেয়।

ওসি আরও জানায়, গত ১২ জুন ২০ বেড হাসপাতালের পাশে বেড়িবাঁধের পাশ থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কায়সার ও জালালের সম্পৃক্তা পায় পুলিশ। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের ভাষ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ছুরি ও ভুক্তভোগীর মুঠোফোন উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জে বিএনপির ৩৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবকলীগ নেতার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৯৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত পরিচয় আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে হামলার শিকার কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

ওই মামলায় ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের হামলার শিকার উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনকে ৩নম্বর ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেলকে ১০ নম্বর আসামি করা হয়েছে।

এছাড়া মামলায় ২নম্বর আসামি করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার,৪ নম্বর আসামি করা হয়েছে বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, ৮ নম্বর আসামি করা হয়েছে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জায়দুর রহমান রাজনকে ৬নম্বর আসামি করা হয়েছে।

মামলায় এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলায় হাসনা মওদুদ ও ফখরুল গ্রুপ আলাদা ভাবে বিভক্ত হয়ে নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য গত কিছু দিন যাবত দফায় দফায় মারামারিতে লিপ্ত হয়ে কোম্পানীগঞ্জ এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর হোসেন বাড়ি থেকে ওষুধ কিনতে বসুরহাট বাজারে যায়। বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মিরা বহুদিন আওয়ামী লীগের লোককে পিটিনা বলে তার ওপর হামলা চালায়। ওই সময় হামলাকারীরা তাকে লোহার রড,হকিস্টিক ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। তার পকেটে থাকা ২৩হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীরের শৌরচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিএনপি নেতাকর্মিরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি হাসনা জসিম উদদীন মওদুদ অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ নাকচ করে বলেন,বিনা উসকানিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার হাসপাতাল গেইটে বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক রাফেলকে লোহার রড দিয়ে মাথা পাটিয়ে দেয় যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা। ওই সময় সেচ্ছাসেবকদল নেতা সাইমুনও হামলার শিকার হয়। পরে আহত যুবদল নেতা রাফেল ও সাইমুনকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে কোম্পানীগঞ্জ থানার সামনের সড়কে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনকে যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা বিএনপির নেতাদের ওপর হামলা করে উল্টো তাদের অপকর্ম ঢাকার জন্য বিএনপি নেতাদের নামে মামলা করেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি জানান,বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ওই সংঘর্ষের জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের ওপর বিএনপির নেতাকর্মিরা হামলা চালায়। বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে বিএনপির নেতাকর্মিরা তাদের নেতাদের ওপর হামলা চালায়।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মো.আনোয়ার হোসেন জানান,বৃহস্পতিবার রাতে মো.আলমগীর হোসেন বাদী হয়ে ৯৩জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তবে এ বিষয়ে পরে জানাবেন বলে তিনি আর কোন মন্তব্য করেননি।

উল্লেখ্য,এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের হাসপাতাল গেইট ও থানার সামনের সড়ক ও কলেজ গেইটে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন (৪৯) ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল (৩৮) সেচ্ছাসেবকদল নেতা সাইমুন (২৫) ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন (৪০) আহত হয়।

কুমিল্লার চান্দিনায় ডাকাতের কুপে আহত ১১ জন

 

চান্দিনা প্রতিনিধিঃ

ডাকাত আতঙ্ক আর ডাকাতের এলোপাতারি কুপে দুর্বিষহ এক রাত কাটালো কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের বড়ইয়া কৃষ্ণপুর গ্রামবাসী।

বুধবার (১৪ জুন) দিবাগত রাতের দুঃসহ মুহূর্ত মনে হলে শিউরে উঠেন আহতরা। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার পথে ক্ষতিগ্রস্থ পরিবারে আর্ত চিৎকার শুনে ডাকাতদের যারাই ধাওয়া করেছেন তারাই রামদা, ছুরির কুপে আহত হয়েছেন।

এমন দুর্বিষহ ঘটনায় আহত হয়েছেন- বড়ইয়া কৃষ্ণপুর গ্রামের ১১ জন নারী-পুরুষ। আহতরা হলেন- ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মো. শাহ আলম (৭০) তার স্ত্রী জয়নব বেগম (৬২), ছেলে আনিছুর রহমান (৩০), একই বাড়ির মৃত মজিবুর রহমান এর ছেলে আবদুর রহমান (৩১), মো. লোকমান হোসেনের ছেলে সোলায়মান (২৮), মৃত ছিফাত উল্লাহ্র ছেলে রবিউল্লাহ্ (৪৫), মৃত আবদুল মান্নান এর ছেলে জসিম উদ্দিন প্রধান (৪৫), মৃত আমিন উদ্দিন প্রধান এর ছেলে মফিজুল ইসলাম প্রধান (৬৫), মৃত মজিবুর রহমান এর স্ত্রী তাসলিমা (৩৮), রশিদ প্রধান এর ছেলে ওসমান গনি (৩৫), সেলিম প্রধান এর ছেলে আলমগীর হোসেন (২৮)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিছুর রহমানকে গৌরীপুর সরকারà