All posts by jitu

কুমিল্লার সদর দক্ষিণে ৩৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৩৬ কেজি গাঁজাসহ মোঃ ইমাম হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৬ এপ্রিল রাত ১ টা ৪০ মিনিটে উপজেলার মান্দারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃত মাদক কারবারি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বাড়ির উঠানে পেয়ারা গাছের ডালে ঝুলছিল কৃষকের লাশ

 

নোয়াখালীর প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো.হেলাল উদ্দিন (৪৫) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে নিহত কৃষকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সে নিজ বাড়ির উঠানের পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেলালের মেয়ের বিয়েতে তার স্ত্রী তাকে একটি জমি বিক্রি করতে বাধ্য করে। এরপর জমি ক্রেতারা জমি দখল করতে এসে আরো অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা চালায়। এ নিয়ে সে গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।

কুমিল্লায় বৃদ্ধা জবা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় বৃদ্ধা জবা হত্যা মামলায় খোরশেদ আলম নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার।

মামলার বিবরণে জানা যায়- অত্র মামলার এজাহারকারী স্ব-পরিবারে চাকুরীর সুবাদে চট্টগ্রাম থাকার কারণে তাহার ছোট ভাই জসিম উদ্দিনের স্ত্রী স্বপ্না বেগম তাঁর বৃদ্ধ মাতা জবা বেগম (৭৫) কে দেখাশুনা ও খাবার সরবরাহ করত। ২০২১ সালের ২৫ অক্টোবর দিবাগত রাত ১১টার সময় দালান ঘরের দরজা জালানা প্রতিদিনের ন্যায় বন্ধ করে পূর্ব পাশের ফ্লাটের দক্ষিণ পূর্ব পাশের রুমে ঘুমায়। পরদিন সকাল সাড়ে ৭টার সময় স্বপ্না বেগম তাঁর শাশুড়ি মাকে নাস্তা খাওয়ানোর জন্য দালান ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে শাশুড়ি (জবা বেগম) কে বিছানায় শায়িত এবং মুখে বালিশ চাপা দেখিয়া ডাকাডাকি করে। একপর্যায়ে বালিশ সরাইয়া শাশুড়ির গলা কাটা রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখিয়া চিৎকার করিলে অহিদুর রহমান মোবাইল ফোনে মৃতার বড় ছেলে মোঃ নুরুল আমিনকে জানাইলে চট্টগ্রাম হতে বেলা ২টায় বাড়ি পৌছে মায়ের লাশ দেখেন।

আরও জানা যায়- ২০২১ সালের ২৫ অক্টোবর দিবাগত রাত ১১টা হইতে পরদিন সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা অজ্ঞাত সংখ্যক দুস্কৃতিকারী কৌশলে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার চুরি এবং বাদীর বৃদ্ধামাতা জবা বেগম (৭৫) কে ধারালো অস্ত্রাঘাতে খুন করে। এ ব্যাপারে ২০২১ সালের ২৭ অক্টোবর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নস্থ চান্দলা মিজান মিয়ার বাড়ীর মৃত মোঃ আব্দুর রশিদ এর ছেলে মোঃ নুরুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে দঃ বিঃ ৪৫৭/৩৮০/৩০২/৩৪ ধারার বিধান মতে নাঙ্গলকোট থানায় এজাহার দায়ের করেন (যাহার নাঙ্গলকোট থানার মামলা নং-১২, তাং- ২৭/১২/২০২১ইং)। এরপর র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করিলে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুনি খোরশেদ আলমকে চিহ্নিত করে ৩১ তারিখ একই উপজেলার সিজিয়ারা গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মোঃ খোরশেদ আলম (২৫) কে আটক করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মোঃ ইয়ামিন সুমন ঘটনার তদন্তপূর্বক ২০২২ সালের ৩১ মার্চ বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন ( যাহার নং-৩১)। এরপর মামলাটি বিচারে আসিলে রাষ্ট্র পক্ষে মানীত ১৩জন সাক্ষীর মধ্যে ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ মজিবুর রহমান বাহার ও এড. শেখ মাসুদ ইকবাল মজুমদার এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আ.হ.ম তাইফুর আলম ও এড. মোঃ ফারুক আহমেদ।

এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করে এড. বাহার বলেন, শীঘ্রই এ রায় কার্যকর রাষ্ট্রপক্ষ ও এজাহারকারী দেখতে চায়।

বরুড়ায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, ৩ যুবক গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় প্রতিবেশীদের দিয়ে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বরুড়ার শাকপুর গ্রামের রাফির (২১) সাথে একজন তরুণীর (১৯) ফেসবুকে পরিচয় হয়। তারা দু’জন গার্মেন্টস শ্রমিক। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ২৫ এপ্রিল রাতে ছেলের বাড়িতে মেয়ে আসে। রাত সাড়ে দশটায় রাফির মা তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়। শাকপুর ইঞ্জিনিয়ার গেইটের সামনে সিএনজি চালিত অটো রিকশার গতিরোধ করে। ভিকটিমকে বাগান বাড়িতে নিয়ে তিন যুবক মিলে পালাক্রমে রাত ১২টা পর্যন্ত গণধর্ষণ করে। সে রাতে ভিকটিম বরুড়া থানায় অভিযোগ করেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি চালিত অটো রিকশা চালকের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন, রুবেল (২৭), শামিম (২৩) ও জাকির (৩৫)। তারা জানিয়েছে ধর্ষণের ঘটনায় ভিকটিমের প্রেমিক রাফির ইন্ধন আছে। তারা সবাই শাকপুর ইউনিয়নের বাসিন্দা। একে অন্যের প্রতিবেশী।

এই মামলার তদন্ত চলমান। আসামী রুবেলের নামে তিনটি, শামিমের নামে একটি এবং জাকিরের নামে তিনটি মামলা আছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, বরুড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মুরাদনগরে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধি ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী ইকবাল হোসেন (২৬) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, উপজেলার মোচাগড়া গ্রামে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা মামলার দুই নং এজাহার নামীয় আসামী ইকবাল হোসেন চট্টগ্রামে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের বাকলিয়া থানার এছাকের ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনার দুদিন পর নিহতের ভগ্নিপতি মো: ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে বিভিন্নস্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ঈদের পরদিন রবিবার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের দড়িপাড়া এলাকায় গাছথেকে আমপারাকে কেন্দ্রকরে আরিফ নামের এক কিশোর অরুনা বেগমকে মারধর করে। বোনকে মারধর করায় তার প্রতিবন্ধি ভাই সেলিম প্রতিবাদ করে। এসময় আরিফ ও ইকবালসহ ৫/৭ জনের একদল বখাটেরা সেলিমকে ব্যাপক মারধর করে আহত করে। ঘটনার পর সেলিম মিয়াকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর আহত অরুনা বেগমের স্বামী মোঃ ফারুক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউপি চেয়ারম্যান হাজী শাহজালাল আর নেই

উজ্জ্বল হোসেন বিল্লাল:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী শাহজালাল আর নেই (ইন্না নিল্লাহে—রাজেউন)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোররাতে  শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

এর আগে তিনি নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

চৌদ্দগ্রামে মাদকসেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে খুন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আবদুল মালেক (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মালেক উপজেলার উনকুট উত্তর গ্রামের মৃত. ফজলুল হকের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মাদক সেবনের উদ্দেশ্যে প্রবাসী কবির আহম্মেদের ছেলে বাহার নিহত আবদুল মালেকের দোকানের পেছনে যান। বিষয়টি টের পেয়ে আবদুল মালেক তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করার সময় আগে থেকে ওৎ পেতে থাকা বাহার তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এসময় ব্যবসায়ীরা বাজারের এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয়রা আবদুল মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসাইল অপু বলেন, কিছুদিন আগে মাদক সেবনে বাধা দেন আবদুল মালেক। বুধবার দোকান বন্ধ করার সময় চিহ্নিত মাদকাসক্ত বাহার ছুড়ি দিয়ে তাকে আকস্মিকভাবে আঘাত করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ হাসপাতাল থেকে রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

বাসের বক্সের প্লাস্টিকের বস্তা থেকে ১৬টি “সুন্ধি কাছিম”উদ্ধার করলো কুমিল্লা ডিবি পুলিশ

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের জাগুড়ঝুলি বিশ্বরোডের কুমিল্লা হাইওয়ে হোটেল এন্ড রেষ্টুরেন্ট-এ পার্কিংয়ে পার্ক করা অবস্থায় চট্রগ্রাম টু গোপালগঞ্জগামী জি.এস ট্রাভেলস্-এ অভিযান পরিচালনা করে গাড়ীর সামনের বক্স হতে একটি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত বিভিন্ন প্রজাতির ছোট বড় মোট-১৬টি “সুন্ধি কাছিম” উদ্ধার করে কুমিল্লা ডিবি পুলিশ। তবে ওই ঘটনায় কেউ আটক হয়নি।

বিলুপ্ত জলজ প্রাণী রক্ষায় এবং অবৈধভাবে পাচারকৃত জলজ প্রাণী উদ্ধারে সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে উল্লেখিত সংঘবদ্ধ চক্রকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজন কুমার দাসের নেতৃত্বে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রাজেশ বড়ুয়াসহ একটি অভিযানিক ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল রাত ৭ টায়  ওই বাসে অভিযান পরিচালনা করে।

বাসের  সুপার ভাইজারকে কাছিম সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, বস্তাটি কক্সবাজার থেকে একজন ব্যক্তি গোপালগঞ্জ নিয়ে যাওয়ার জন্য গাড়ীতে তুলে দেয়।

উদ্ধারকৃত “সুন্ধি কাছিম” অবমুক্ত করার জন্য বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।

কুমিল্লার বাখরাবাদ এলাকা হতে ৩৮ কেজি গাঁজাসহ মাদক পাচাঁরকারি আটক

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকা হতে ৩৮ কেজি গাঁজাসহ মো: সবুজ (২৪) নামের এক মাদক পাচাঁরকারিকে আটক করেছে চকবাজার ফাঁড়ি পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) বিকেল সোয়া ৩ টায় বাখরাবাদ এলাকার ফারুক এন্টারপ্রাইজ দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া মাদক পাচাঁরকারি মোঃ সবুজ লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার বাবণী এলাকার মোঃ শফিক উল্লাহ’র ছেলে।

এ সময় তার সাথে থাকা দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

যাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে মেসিদের

 

স্পোর্টস ডেস্কঃ

দরজায় কড়া নাড়ছে আগামী বিশ্বকাপের বাছাই পর্ব। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তার আগে কোয়ালিফায়ার রাউন্ডে অঞ্চলভিত্তিক লড়বে দলগুলো। চলতি বছরই মাঠে গড়াবে লাতিন আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে ঘর