All posts by jitu

কুবিতে ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ভৈরব স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে৷

নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ মুজনবী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী শরীফ আহমেদ৷

বুধবার (১ মার্চ) সংগঠনটির আহবায়ক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব জুবায়ের আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়৷

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোঃ ফাইজুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের শাহজালাল, লোকপ্রশাসন বিভাগের তাসনিম রহমান হিনা এবং আইসিটি বিভাগের আকাশ হাসনাত৷ সাংগঠনিক সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের মোঃ আশরাফুল আলম বাধন, রসায়ন বিভাগের মীম রাদিয়া তুরিন ও আইন বিভাগের মাহবুবা মারিয়া৷ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মার্কেটিং বিভাগের পাবেল রানা, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের শায়লা আক্তার মিতু, দপ্তর সম্পাদক পদে গণিত বিভাগের মাসুদ রানা৷

অর্থ সম্পাদক পদে বাংলা বিভাগের মোঃ আকরাম হোসাইন, উপ- অর্থ সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের শিরিন আক্তার মারিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আইসিটি বিভাগের মোঃ শাহানশাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে আইন বিভাগের জান্নাতুল ফেরদৌস রিয়া৷ এছাড়া কার্যকরী সদস্য পদে অর্থনীতি বিভাগের সাদিয়া জাহান ও গণিত বিভাগের জান্নাতুল ফেরদৌস৷

উল্লেখ্য, আগামী ১ বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে৷

কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা হতে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিনকে (৩৫) আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১ মার্চ বিকালে কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন নোয়াখালী সদর উপজেলার পূর্ব চাকলা গ্রামের আলী আকবরের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩৫)।

কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুরাদনগরে বেপরোয়া গতির ট্রাক চাপায় ২ জনের মৃ’ত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে বেপরোয়া গতির ট্রাক চাপায় দুই যুবক নিহত হয়েছে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের রিয়াজুল (২২) ও চাদপুরের কচুয়ার মোশাররফ (২৩)।

জানা যায়, মুরাদনগরগামী একটি মোটরসাইকেল সাতমোড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা চালক ও আরোহী ২ জন নিহত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

সদর দক্ষিণে নারীকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন, আর্তনাদের সময় নির্যাতনকারীদের উল্লাস

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণে প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। তাকে ছুরি মেরে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। মারধর অত্যাচারের সময় ভুক্তভোগী যখন আর্তনাদ করছিলেন তখন অট্টহাসি আর উল্লাসে মেতেছিল নির্যাতনকারীরা।

এছাড়া চিৎকার করলে তার মুখে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পিপাসায় কাতর হয়ে পড়েন ভুক্তভোগী প্রবাসীর বোন।

প্রবাসীর বোনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার এসআই আলমগীর হোসেন।

এ ঘটনায় মঙ্গলবার প্রবাসীর মা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় চারজনকে আসামি করে করে মামলা দায়ের করেছেন।

মামলায় আসামি করা হয়েছে- খোরশেদ মিয়ার ছেলে হানিফ মিয়া (৩০), হাসান (১৯), সালমা আক্তারসহ (২৫) চারজন।

মামলার বাদী বলেন, হানিফ মিয়া আমার ছেলেকে ওমান নিয়ে ভালো চাকরি দেবে বলে ৩ লাখ ৭৫ হাজার টাকা নেন; কিন্তু তিনি চাকরিও দেন নাই টাকাও ফেরত দেন নাই। এ বিষয় নিয়েই মূলত ঘটনা ঘটেছে।

মামলার বাদী বলেন, ১নং আসামি বিদেশ থাকা কালে আমার ছেলেকে বিদেশ নেওয়ার ব্যাপারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে মারধর করে। ছেলের চিৎকারে আমার মেয়ে ঘর থেকে বের হয়ে আসলে আসামিরা তাকে বিবস্ত্র করে ফেলে নির্যাতন করতে শুরু করে। তাকে হত্যার উদ্দেশ্য পেটের ডান পাশে এবং বুকে ও বুকের বাম পাশে একাধিক ছুরিকাঘাত করে। মেয়ের চিৎকারে অন্যরা ছুটে আসলে নির্যাতনকারীরা চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করেছি। মামলাটি তদন্ত করছেন এসআই আলমগীর হোসেন।

কুবির দত্ত হল সংলগ্ন পাহাড়ে ফের আগুন

 

চাঁদনী আক্তার, কুবিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাহাড়ে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১মার্চ) সাড়ে ১১টার দিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পশ্চিম পাশের পাহাড়ে এ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হলের ময়লা ফেলার স্থান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এই সময় আগুনে পাহাড়ের বেশকিছু অংশ পুড়ে গেছে।

বারবার বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন লাগার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওবাইদুল্লাহ খান জানান, ক্যাম্পাসের অভ্যন্তরীণ পাহাড়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। বারবার পাহাড়ে এই আগুন লাগার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ক্ষতি হচ্ছে। আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন পাহাড়ের বিষয়ে দায়িত্বশীল হবে এবং এসব ঘটনায় জড়িতদের খুঁজে ব্যবস্থা নিবে।

দত্ত হলে প্রাধ্যক্ষ ড.মিজানুর রহমান বলেন, ঘটনা শুনার সাথে সাথে আমি প্রশাসনকে অবহিত করি। বারবার আগুন ধরার বিষয়টি আসলে চিন্তার কারণ। কারণ আমাদের ছাত্রদের নিরাপত্তা বিষয়টি দেখতে হবে। আমরা বসে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব।

প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা (ভারপ্রাপ্ত) বলেন, ফায়ার সার্ভিসের ভাষ্যমতে আগুন স্তুপ থেকে সৃষ্টি হয়েছে। বারবার আগুনের ধরার বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, পাহাড়ে মাঝেমধ্যে এগুলো হয়, আমরা তৎক্ষনাৎ পদক্ষেপ নিয়েছি। নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে বলেন এটার সাথে নিরাপত্তার কোন সংযোগ নেই।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, ময়লার স্তূপ থেকে আগুনের সুত্রপাত হয়েছে। হতে পারে কেউ দুষ্টমির ছলে আগুন লাগিয়েছে। কিন্তু পাহাড়ের অর্ধেক অংশ জ্বলে গিয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত এসেছি। ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষাসহ সবার প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে।

এর আগেও গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় লালন চত্বরে আগুন দেখতে পেয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। পাহাড়ে আগুন লেগে বিভিন্ন অংশের গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। দীর্ঘক্ষণ আগুন জ্বলে কালো বর্ণ ধারণ করেছে আাশপাশের গাছপালা।

এছাড়াও বিভিন্ন সময়ে কুবির পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২০ সালের ১৪ মার্চ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশের পাহাড়ে আগুন লাগলে পরিচ্ছন্নতার জন্য আগুন দেওয়া হয়েছে দাবি করে কর্তৃপক্ষ। ২০২১ সালের ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের একটি পাহাড়ে অঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন বহিরাগত মাদকসেবীদের দ্বারা এই অগ্নিকাণ্ড ঘটার ধারণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২২ সালের অগ্নিকাণ্ডেও প্রশাসন একই কথা বলেছিল। তবে মাদকসেবীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে।

২৩০ বোতল স্পিরিটসহ সিএনজি চালক আটক

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট থেকে ২৩০ বোতল স্পিরিটসহ এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় হয়।

আটককৃত মো.সবুজ (৩৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের জসিম খোনারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার বিট্রিশ সাহেবের বাড়ির দরজায় পুলিশ ব্যারিকেড দিয়ে একটি সিএনজি আটক করে। তাৎক্ষণিক সিএনজিতে থাকা মাদক কারবারি বাটু পুলিশ দেখে পালিয়ে যায়। ওই সময় সিএনজি তল্লাশী করে ২৩০ বোতল স্পিরিট জব্দ করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারি বাটু সবুজের সিএনজিতে বহন করে এলাকায় অবৈধ স্পিরিট বেচাকেনা করত। জব্দকৃত স্পিরিটের মূল্য ৬৯ হাজার টাকা।

পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ৬৪২ বোতল ফেন্সিডিলসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ৬৪২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১ মার্চ) উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ সুজন মিয়া (২৫) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের আলাউদ্দিন রিয়াজের ছেলে মোঃ মামুন হোসেন (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মিনি কভার্ভ ভ্যান ব্যবহার করে নারায়ণগঞ্জ, ভোলা এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কুবিতে শহীদ মিনারে মার্কেটিং অপরাহ্ন অনুষ্ঠিত

 

চাঁদনী আক্তার, কুবিঃ

‘এসো মিলি আপন নীড়’ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ১১তম ব্যাচের ‘মার্কেটিং অপরাহ্ন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজন কমিটি সূত্রে জানা যায়, বিভাগটির ১১তম ব্যাচের উদ্যোগে এ ‘মার্কেটিং অপরাহ্ন’র আয়োজন করা হয়। এতে ১১তম ব্যাচের শিক্ষার্থী ছাড়াও বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা গান, গল্প, আড্ডায় মেতে উঠে। এছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়।

এমন আয়োজনকে মিলনমেলা হিসেবে দেখছেন বিভাগের সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। তিনি বলেন, এমন আয়োজনের ফলে আন্তঃবিভাগীয় সম্পর্ক গুলো সুদৃঢ় হয়। একে অপরের প্রতি সম্প্রীতি ও ভালোবাসা বাড়ে। যা আগামীতে চাকরি বাজারেও সুফল বয়ে আনবে। ১১তম ব্যাচকে ধন্যবাদ জানায় এমন উদ্যোগ গ্রহণে। প্রত্যেক ব্যাচকে আমি আহ্বান করবো এ ধারা যেন চলমান থাকে।

এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মেহের নিগার, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, মাশিয়াত যাহিন ও প্রভাষক আবু ওবায়দা রাহিদসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

নগরীর কাপ্তান বাজার থেকে গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ রাজিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (১ মার্চ) নগরীর কাপ্তান বাজার এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ ত্যথ নিশ্চিত করেন।

বুড়িচংয়ে চুরি হওয়া সিএনজি পাবনা থেকে উদ্ধার, আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ের সদর বাজার আরাগ রোড এলাকার উজ্জল গ্যারেজ থেকে চুরি হওয়া সিএনজি পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই চোর মাহবুব ও কাউছারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলে থানার এস আই আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান,আটকৃত দুই চোরকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত (৬ ডিসেম্বর) তারিখে রাত আনুমানিক ৩টা দিকে সদর বাজার আরাগ রোডের উজ্জল গ্যারেজ থেকে একটি চোরের দল গ্যারেজের সিসি ক্যামেরা বন্ধ করে কৌশলে নিয়ে যায়। পরে সিএনজি’র মালিক উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী এলাকার লেচু মিয়ার ছেলে মোঃ রাসেল আহমেদ থানাতে একটি মামলা দায়ের করেন।২৬ ফেব্রুয়ারি রোববার থানার ওসি মোঃ ইসমাইল হোসেনের নির্দেশনা মামলার তদন্তকারী মো: আব্দুল জব্বার তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা ডিএমপি মোহাম্মদপুর থানা এলাকা থেকে অভিযুক্ত চোর মোঃ কাউছারকে গ্রেফতার করে এবং তার তথ্যমতে চোর মাহাবুবকে রামপুরা থানা এলাকা থেকে আটক করে।

আটককৃত দুই চোর, মাহবুব ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুড়া এলাকার