Tag Archives: কুমিল্লা জেলা

কুমিল্লার বুড়িচংয়ে মোটরসাইকেল দুঘর্টনায় দুই ছাত্রলীগ নেতা নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোটরসাইকেল দুঘর্টনায় প্রাণ গেল সজল ও সোহাগ নামের দুই যুবকের।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া তারা দুইজন হেল্প ফর হিউম্যান কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

বিস্তারিত আসছে——–

দুই বছর ধরে ভেঙ্গে পানিতে পড়ে আছে তিন উপজেলার মানুষের চলাচলের গোমতী শাখা নদীর সেতু

মো. লুত্ফুর রহমানঃ

কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোমতীর শাখানদীর ওপর নির্মিত পাকা সেতুটি গত দুই বছর আগে ধসে নদীর পানিতে পড়ে যায়। এর পর থেকে সড়কপথে এলাকার মানুষের সরাসরি যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকে জনগণের যাতায়াতের ভরসা হয়ে পড়ে নৌকা আর এলাকাবাসীর চাঁদায় সেতুর পাশে সম্প্রতি নির্মিত বাঁশের সাঁকো। এতে দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের অন্তত অর্ধলক্ষাধিক মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, দাউদকান্দি উপজেলা সদর হতে কদমতলী পর্যন্ত সড়কের গোমতীর শাখানদীর ওপর নির্মিত দাউদকান্দি উত্তর ইউনিয়নের কেডিসি-সংলগ্ন পাকা সেতুটি ২০১৮ সালের ৮ অক্টোবর ইটবোঝাই ট্রাক পারাপারের সময় বিকট আওয়াজে নদীতে ধসে পড়ে।

দাউদকান্দি উপজেলার হাসনাবাদ গ্রামের শিক্ষক আবদুল মতিন, ব্যবসায়ী সফিকুল ইসলাম, কৃষক আবু হানিফ ও রাজ্জাকসহ অন্তত ১৬ জন বলেন, সেতুটি ভেঙে পড়ার পর থেকে গত দুই বছর ধরে এলাকার জনগণ দিনের বেলায় নৌকাযোগে চলাচল করেন। এতে কৃষিপণ্য বাজারজাতকরণ ও ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে হিমশিম খেতে হয়। এছাড়া রোগী ও বয়োবৃদ্ধদের সংকটাপন্ন মুহূর্তে চিকিত্সা দেওয়া যায় না।

তারা আরো বলেন, সেতুটি নির্মাণ না করায় নিরুপায় হয়ে যাতায়াতের সুবিধার জন্য এলাকার পরিবারগুলোর নিকট থেকে সামর্থ্য অনুযায়ী ২০০-৫০০ টাকা উত্তোলন করে ধসেপড়া সেতুর পাশে গত ১ অক্টোবর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। কিন্তু নদীর প্রবল স্রোতে বাঁশের সাঁকোটিও তেমন টেকসই হয়নি। দিনের বেলা সাঁকো দিয়ে যাতায়াত করা গেলেও রাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ সাঁকো দিয়ে রোগী ও শিশুদের নিয়ে যাতায়াত করা অত্যন্ত বিপজ্জনক।

জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে দাউদকান্দি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, সেখানে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের জন্য দরপত্র আহবান করে গত ২৬ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা এখনো কাজ শুরু করেনি। সহসা কাজ শুরু করা না হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ অগ্নিকান্ডে বিভিন্ন দোকান পুড়ে ছাই

 

দাউদকান্দি প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার দাউদকান্দিতে ভয়াবহ অগ্নিকান্ডে বিভিন্ন দোকান পুড়ে ছাই।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৩টায় উপজেলার গৌরীপুর বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর বাজারের হোমনা-গৌরীপুর সড়কের পশ্চিম পাশের হোটেল এলাকায় আগুনের ঘটনা ঘটলে তা পাশের কার্তিকের কনফেকশনারি পরে পুরো চাউলবাজার ও ফার্মেসি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

 

মো: আবুল খায়ের, মনোহরগঞ্জ :

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার লক্ষণপুর হাই স্কুল মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী ।

প্রধাণ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আমিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হারুন অর রশিদ, সদস্য ওসমান গনি, উপজেলা যুবলীগের সদস্য মো কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী ।

আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, ফজলুর রহমান, ইকবাল হোসেন জিলানী, কেপায়েত হোসেন বাবুল। অন্যান্যদের মাঝে আরো উপস্থিতছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: শহিদ উল্ল্যাহ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার বাঙ্গালি ।

এসময় বক্তরা বলেন, আগামী ২/৩ বছরের মধ্যে মনোহরগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হবে। গ্রামের সকল কাঁচা রাস্তা পাকা হবে। সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন তারেই ধারাবাহিকতায় ২/৩ বছরের মধ্যে মনোহরগঞ্জে পাকা করার মত আর কোন রাস্তা বাকী থাকবে না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শাহাজান সিরাজ ।

হোমনায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মসজিদ মাদ্রাসায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কুমিল্লার হোমনা পৌরসভায় মসজিদ মাদ্রাসায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলাম পৌর এলাকার ৯৫টি মসজিদ ১০টি মাদ্রাসায় মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে মেশিন বিতরণ করেছেন।পৌর সভার নিজস্ব অর্থায়নে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও স্প্রে মেশিন বিতরণ করা হয় ।

এ সময় পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। মাস্ক বাধ্যতামূলক পড়তে হবে। যেহেতু শীত পড়েছে সে ক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইব্রাহিম, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো.বিল্লাল হোসেন সহ পৌর কাউন্সিলর মো.আবুল হোসেন,মো. রাজমিয়া, মো.আবদুল বাতেন,মো. শাহনুর আহম্মদ সুমন, কামাল হোসেন, মো.আবদুল কাদির, মো.আবদুস সোবাহান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করা হয় ।

কুমিল্লার বরুড়ায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আহত-২

 

বরুড়া প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়ায় ওর্য়াড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৩৪) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় একই গ্রামের রানা (৩৩) ও সাদ্দাম (২৮) নামের আরো দুইজন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে শিলমুড়ী (উঃ) ইউনিয়নের জীবনপুর ঈদগাহ সংলগ্ন হাসেম মার্কেটে এই ঘটনা ঘটে। নিহত জহির পৌরসভার জিনসার গ্রামের মৃত আবদুল মালেকের বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বরুড়া পৌরসভার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে কে বা কারা ফোন করে হাসেম মার্কেট নিয়ে যায়। ওখানে জহির উপস্থিত হওয়ার পর সংঘঠিত জামেলা মিট করার চেষ্টাকালে তাকে পিটিয়ে হত্যা করে। পরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

 

মাস্ক না পরায় কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক না পরায় জনসাধারণকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনের পক্ষ থেকে অনেককে বিনামুল্যে মাস্কও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কান্দিরপাড়, রাজগঞ্জসহ বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়।

জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে সরকার কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেছেন। সেই স্বাস্থ্যবিধিগুলো সাধারন জনগন মেনে চলছেন কিনা বিশেষ করে মাস্ক ব্যবহার করছে কিনা সেটি দেখতেই প্রতিদিনের মত আজকের অভিযান চালানো হয়েছে। এসময় মাস্ক ছাড়া চলাচল করায় সতর্কতামুলক বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এটা মুলত প্রতিকি জরিমানা যার উদ্দেশ্য ছিল সবাইকে জানানো, সচেতন করা। আমাদের এই ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে, লোকজনকে সচেতন করে মাস্ক যেন সবাই ব্যবহার করে স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে এটা নিশ্চিত করতে চেষ্টা করবো।

কুমিল্লায় আজ করোনা শনাক্ত ৪১ জনের, প্রাণ গেল ৩ জনের

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বৃহস্পতিবারে নতুন করে আরও ৪১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৬ জনে।

আজকের রিপোর্টে সিটি কর্পোরেশনের ১ জন, দেবিদ্বারের ১ জন, হোমনার ১ জনের মৃত্যুসহ ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে।ফলে মৃত্যুর সংখ্যা ২৩৭ জনে দাঁড়ালো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ২০ জন, বুড়িচংয়ে ৬ জন, আদর্শ সদরে ৩ জন, বরুড়ায় ৩ জন, মুরাদনগরে ৩ জন, তিতাসে ২ জন, মনোহরগঞ্জে ১ জন, হোমনায় ১ জন, চান্দিনার ১ জন ও দেবিদ্বারের ১ জন।

আজকের রিপোর্টে ৮ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ৫ জন ও আদর্শ সদরের ৩ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৪৯৯ জন করোনা রোগী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৪ হাজার ১৮৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪৩ হাজার ৭৪৯ জনের। এর মধ্যে ৮ হাজার ৪৯৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

বরুড়ায় পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর রফিকুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লা বরুড়ায় পল্লী বিদ্যুত সমিতি- ১ এর সাবেক ডাইরেক্টর হাজী মোঃ রফিকুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে পুরান কাদবা চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরুড়ার ডিজিএম মোঃ জালাল উদ্দীন শোক প্রকাশ করেন।

জানা গেছে, তিনি হার্টের সমস্যা নিয়ে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। পরে তাঁর করোনা পজেটিভ হয়। চিকিৎসাধিন অবস্থায় গত বুধবার (২৪ নভেম্বর) দুপুর ৩:৩৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী…..রাজিউন।

মরহুম হাজী মোঃ রফিকুল ইসলাম চৌধুরীর প্রথম জানাজার নামাজ সকাল ৮: ৩০ মিনিটের সময় আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসায় এবং দ্বিতীয় জানাজা সকাল ১০ টার সময় পুরান কাদবা উত্তর পাড়া চৌধুরী বাড়ি জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে আত্বীয় স্বজন, আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দসহ একালাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা অংশগ্রহণ করেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী ও চার কন্যা সন্তানসহ অনেক গুনাগ্রহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চান্দিনার মহারং এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৯পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৯ বোতল ফেন্সিডিল ও ৭টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার পিতামর্দি বাজার এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. জুলহাস (৪০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভ‚মি গ্রামের মৃত সামছুল হক এর স্ত্রী ফিরোজা বেগম ফিরু (৫০) ও চান্দিনা উপজেলার মহারং গ্রামের আবু তাহের মুন্সির ছেলে মির্জা হোসেন রুবেল মুন্সি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে পৃথক তিনটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী যাত্রীবাহী ২টি বাস থেকে ৩৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে ফিরোজা বেগমকে, ৪৯পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জুলহাসকে আটক করা হয়। এছাড়া চান্দিনার মহারং এলাকা থেকে বিয়ারসহ মির্জা হোসেন রুবেল মুন্সিকে আটক করা হয়। ৩টি ঘটনায় চান্দিনা থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।