Tag Archives: কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোতালেব গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

কুমিল্লা কোটবাড়ি এরিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিন্টুর নেতৃত্বে আব্দুল মোতালেব ছাত্র-জনতার ওপর আক্রমণ চালায় দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা পুলিশের জালে আটক হন মোতালেব।

তিনি বরুড়া উপজেলার আড্ডা ছোট পটিয়া গ্রামের বাসিন্দা।

বিগত ১৫ বছর সদরের এমপি বাহারের প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অভিযোগ ছিল মোতালেবের বিরুদ্ধে ।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে সালমান সাইদ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে ৪ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে পদ পেয়েছেন সালমান সাইদ।

এছাড়া এই কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ মেরাজ ও সদস্য সচিব পদে রয়েছেন আনোয়ার হোসেন।

শনিবার (৮ মার্চ) এই কমিটি ঘোষিত হয়।

মেয়র সাক্কুকে ক্ষমা চাইতে হবে নয়তো দল থেকে পদত্যাগ করতে হবে- সংবাদ সম্মেলনে দাবি

স্টাফ রিপোর্টার:
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন উপহাসমূলক বক্তব্য প্রদানের অভিযোগ এনে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার বর্তমান ও সাবেক ছাত্রদল নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বিএনপি নেতা হয়েও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে একটি মিডিয়ায় উপহাসমূলক বক্তব্য প্রদান করেন, যা আমাদের অনুভূতি ও অস্তিত্বে আঘাত এসেছে। অবিলম্বে সিটি মেয়রকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নয়তো দল থেকে পদত্যাগ করার দাবী জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, সাবেক ছাত্রদল সভাপতি ও জেলা যুবদল সভাপতি ভিপি আশিকুর রহমান ওয়াসিম, সাবেক ছাত্রদল সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোঃ উৎবাদুল বারী আবুসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি।

২৯ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রন্জন গুহ  ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।