Tag Archives: চাঁদপুরে করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু

চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ শ’ ছাড়াল: মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ শতাধিক।

শনিবার (২৭ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনা ভাইরাস শনাক্ত রোগী ৮০৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২২৬ জন।

নতুন আক্রান্তদের মধ্যে শাহরাস্তি উপজেলা ব্যতিত চাঁদপুর সদরে ৬ জন, হাজীগঞ্জে ৫ জন, হাইমচরে ১০ জন, মতলব উত্তরে ১৫ জন, কচুয়ায় ৩ জন, ফরিদগঞ্জে ৬ জন ও মতলব দক্ষিণে ৯ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫৫ জন। বাকী ৫২৪ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৫৫ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ২ জনসহ ১৫ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে নতুন ১১৫ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে নতুন ২ জনসহ ৮ জন ও মতলব দক্ষিণে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ স‚ত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮০৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৩০৭, হাইমচরে ৬২, মতলব উত্তরে ৬১, মতলব দক্ষিণে ৮৮, ফরিদগঞ্জে ৭৮, হাজীগঞ্জে ৮২, কচুয়ায় ৩৪, ও শাহরাস্তিতে ৯৩ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ৭৭ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১১৭টি। এর মধ্যে ৫৪টি পজেটিভ ও ৬৩টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৪৩০৮। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৩৮৪৫ টি। অপেক্ষমান রিপোর্ট ৪৬৩ টি।
তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩২০ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৭৮ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪২ জন। চিকিৎসাধীন ৫২৪ জনের মধ্যে হাসপাতালে ২৭ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৪৯১ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৬ হাজার ৪৮১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ১৭৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩০৬ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬৯, মৃতের সংখ্যা ৪৯

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৯ জন। বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৬৬৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২০৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪ জন, শাহরাস্তিতে ২ জন, হাজীগঞ্জে ১, হাইমচরে ৪জন, মতলব উত্তরে ৩ জন, কচুয়ায় ১ জন, ফরিদগঞ্জে ২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৯ জন। বাকী ৪শ’ ১২ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৪৯ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৫ জন ও মতলব দক্ষিণে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৬৯ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৯, ফরিদগঞ্জে ৬৫, মতলব উত্তরে ৩৬, হাজীগঞ্জে ৬৮, মতলব দক্ষিণে ৭৪, কচুয়ায় ৩০, হাইমচরে ৪০ ও শাহরাস্তিতে ৮৭জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১৫২টি। এর মধ্যে ১৭টি পজেটিভ ও ১৩৫টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৪১৩১। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৩৪৪৮টি। অপেক্ষমান রিপোর্ট ৬৮৩টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩শ’ ২জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২শ’ ৬০জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪২জন। চিকিৎসাধীন ৪১২ জনের মধ্যে হাসপাতালে ৩০ জন, ঢাকায় রেপার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৭৬ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৯শ’ ৩৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ১শ’ ৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৮৩৪জন।

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ শতাধিক

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬শ’ ৫২ জন। বুধবার (২৪ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৬৫২ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১শ’ ৮৪জন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১১ জন (এদের মধ্যে পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকার ২ জন, মহিলা কলেজ রোডের ১ জন, নাজিরপাড়ায় ২ জন, পৌরসভার ১০ নং ওয়ার্ড ১ জন, পৌরসভায় ১ জন, বিষ্ণুপুর ইউনিয়নে ২ জন, দাসাদী এলাকায় ১ জন ও সাপদী পাঁচগাঁও এলাকায় ১ জন), শাহরাস্তিতে ১৮ জন, হাজীগঞ্জে ১ ও হাইমচরে ২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৯ জন। বাকী ৪শ’ ১৯ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৪৯ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ১ জনসহ ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে নতুন ১ জনসহ ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৫ জন ও মতলব দক্ষিণে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৫২ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৫, ফরিদগঞ্জে ৬৩, মতলব উত্তরে ৩৩, হাজীগঞ্জে ৬৭, মতলব দক্ষিণে ৭৪, কচুয়ায় ২৯, হাইমচরে ৩৬ ও শাহরাস্তিতে ৮৫জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৭৭টি। এর মধ্যে ৩২টি পজেটিভ ও ৪৫টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৩৯৩৭। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৩২৯৬টি। অপেক্ষমান রিপোর্ট ৬৪১টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২শ’ ৯৬জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২শ’ ৫৬জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪০জন। চিকিৎসাধীন ৪১৯ জনের মধ্যে হাসপাতালে ৩০ জন, ঢাকায় রেপার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৮৩ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৮শ’ ৬৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৮৬২জন।

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৫শত ছাড়ালো : মৃতের সংখ্যা ৪৩ জনে

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। মৃতের সংখ্যা নতুন বেড়েছে ৪ জন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়ালো।

বুধবার (১৭ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৫০৮ জন। সুস্থ্য হয়েছেন ১শ’ ৪২জন।

নতুন আক্রান্তদের মধ্যে মতলব আইসিডিডিআরবি’র ৬ জন, চাঁদপুর সদরের ১৯ জন, ফরিদগঞ্জের ৪ জন ও হাজীগঞ্জের ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৩ জন। বাকী ৩শ’ ২৩জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৪৩ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ১ জনসহ ১২ জন, ফরিদগঞ্জে নতুন ২ জনসহ ৬ জন, হাজীগঞ্জে নতুন ১ জনসহ ১৩ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ৪ জন ও মতলব দক্ষিণে ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫০৮ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৭৮, ফরিদগঞ্জে ৬১, মতলব উত্তরে ২৭, হাজীগঞ্জে ৬২, মতলব দক্ষিণে ৫৬, কচুয়ায় ২৮, হাইমচরে ৩৩ ও শাহরাস্তিতে ৬৩জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার সন্ধায় এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ১৬৭টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১০০টি। এর মধ্যে ৩০টি পজেটিভ ও ৭০টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৩৪৪০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২৭০১টি। অপেক্ষমান রিপোর্ট ৭৩৯টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২শত ২৬ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ ৮৬ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪০জন। চিকিৎসাধীন ৩২৩ জনের মধ্যে হাসপাতালে ৩২ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ২৮৭ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ২শ’ ৮৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৮শ’ ৩৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৪৫০জন।

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪শত ছাড়াল: মৃতের সংখ্যা ৩২ জনে

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৪৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। মৃতের সংখ্যা নতুন বেড়েছে ৩ জন। এই নতুন আক্রান্ত ব্যক্তিরা চাঁদপুর সদরউপজেলা ব্যতিত বাকী সাতউপজেলার বাসিন্দা।

শনিবার (১৩ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৪১৩ জন। সুস্থ্য হয়েছেন ৮০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২ জন। বাকী ৩০১ জন চিকিৎসাধীন।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- হাজীগঞ্জে ৭ জন (মৃত ২জনসহ), হাইমচরে ১০ জন, শাহরাস্তিতে ১৪ জন (মৃত ১ জনসহ), ফরিদগঞ্জে ১ জন, মতলব দক্ষিণে ৮ জন, মতলব উত্তরে ৩ জন ও কচুয়ায় ৬ জন।

জেলায় মৃত ৩২ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১০ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে নতুন ২ জনসহ ৭ জন, শাহরাস্তিতে নতুন ১ জনসহ ৪ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ২ জন ও মতলব দক্ষিণে ১ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪১৩ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যানহ লো : চাঁদপুর সদরে ১৫৭, ফরিদগঞ্জে ৪৯, মতলবউত্তরে ১৯, হাজীগঞ্জে ৪৯, মতলব দক্ষিণে ৩৮, কচুয়ায় ২৮, হাইমচরে ২৫ ও শাহরাস্তিতে ৪৮জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াতউল্লাহ শনিবার বিকেলে এক প্রেস নোটেজানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ১৬৫টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৯৪টি। এর মধ্যে ৪৯টি পজেটিভ ও ৪৫ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৫০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২ হাজার ৪৯০টি। অপেক্ষমান রিপোর্ট ৪৬০টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১শ’ ৭৭জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ ৫৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪জন। চিকিৎসাধীন ৩০১ জনের মধ্যে হাসপাতালে ১৮ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোমআইসোলেশনে ২৭৯ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৯শ’ ৫জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬শ’ ৯১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ২১৪ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২৯৩ : মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৩ জন। মৃতের সংখ্যা মতলব দক্ষিণে ১ জন বেড়ে মোট ২৫ জনে। এদের মধ্যে চাঁদপুর সদরে ৮ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৩ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ২ জন ও মতলব দক্ষিণে ১ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার (১১ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩ জনে। সুস্থ হয়েছেন ৭৬জন। বাকী ১৯২জন চিকিৎসাধীন। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৯৩ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭, ফরিদগঞ্জে ৪৪, মতলব উত্তরে ১৩, হাজীগঞ্জে নতুন ২ জন বেড়ে ২৫, মতলব দক্ষিণে নতুন ১ জনসহ ২৩, কচুয়ায় ১৮, হাইমচরে ১০ ও শাহরাস্তিতে ২৩জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহষ্পতিবার রাতে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ২৪১টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১৬টি এর মধ্যে ৩টি পজেটিভ ও ১৩ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২৭২৭। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২১২২টি। রিপোর্ট অপেক্ষমান ৬০৫টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১শ’ ৫৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ ২৪জন। চিকিৎসাধীন রোগী ১৯২ জনের মধ্যে হাসপাতালে ১১ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ১৭৭ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৪জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪৪১৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৪২জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২৮৬ : মৃতের সংখ্যা ২৩ জনে

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৬ জন। মৃতের সংখ্যা ২৩ জনে। এদের মধ্যে চাঁদপুর সদরে ৮ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ৪ জন, শাহরাস্তিতে ১ জন, কচুয়ায় ৪ জন ও মতলব উত্তরে ২ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৬ জনে। সুস্থ হয়েছেন ৭৬জন। বাকী ১৮৪জন চিকিৎসাধীন। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৬ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৭, ফরিদগঞ্জে ৪৪, মতলব উত্তরে ১৩, হাজীগঞ্জে ২২, মতলব দক্ষিণে নতুন ২ জনসহ ২২জন, কচুয়ায় ১৬, হাইমচরে নতুন ৪ জনসহ ১০ ও শাহরাস্তিতে ১৯জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ মঙ্গলবার রাতে এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ৮৫টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৪৯টি এর মধ্যে ৬টি পজেটিভ ও ৪৩ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ২৪৭০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২০৫৩টি। রিপোর্ট অপেক্ষমান ৪১৭টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১শ’ ৪০জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১৬  জন। চিকিৎসাধীন রোগী ১৮৪ জন। এর মধ্যে হাসপাতালে ৮ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ১৭২ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৪৩৯৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৫১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২৪জন।

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৬ :মৃত বেড়ে ১৩

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৩ মে থেকে ২৯ মে পর্যন্ত এই ৭ দিনে ঈদুল ফিতরের ছুটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৫ জন। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৩ জন। সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে ঘরে রাখতে পারছেনা প্রশাসন। ফলে, প্রতিদিন জেলার প্রত্যন্ত অঞ্চলের অলিগলি-রাস্তাঘাট ও হাটবাজারে মানুষের সমাগম বেড়েই চলছে। প্রতিদিন অপ্রয়োজনীয় দোকানপাট খুলছে। রিকসা, ভ্যানও ইঞ্জিন চালিত যানবাহন চলাচল করছে। এদিকে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ও ৩১ মে থেকে সীমিত আকারে যানবাহনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে রকেটগতিতে বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা।

চাঁদপুর সিভিল সার্জন অফিসস‚ত্রে জানা গেছে, শুক্রবার (২৯ মে) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে। মৃতের সংখ্যা বেড়ে ১৩জন। এদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, ফরিদগঞ্জে ৩ জন ও হাজীগঞ্জে ১ জন, শাহরাস্তিতে ১ জন, কচুয়ায় ২ জন ও মতলব উত্তরে ১ জন। সুস্থ হয়েছেন ৩৪ জন। বাকী ১১৯ জন চিকিৎসাধীন। চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৬৬ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯১, ফরিদগঞ্জে ২৯, মতলব উত্তরে ৭, হাজীগঞ্জে ৯, মতলব দক্ষিণ ৬ জন, কচুয়ায় ৯, হাইমচরে ৪ ও শাহরাস্তিতে ১১ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শুক্রবার দুপুরে এক প্রেসনোটে জানান, চাঁদপুর থেকে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১৬৯৯। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১৩৭৪টি। রিপোর্ট অপেক্ষমান ৩২৫টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৮ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৪ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৪ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৬৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬৪৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮, মৃতের সংখ্যা ৪

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর জেলায় আজ নতুন করে আরো ১ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জন। মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

রবিবার (১০ মে) ঢাকা থেকে চাঁদপুরে করোনা রিপোর্ট এসেছে ৪ জনের। এর মধ্যে পজেটিভ ১ জন ও নেগেটিভ ৩ জন। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজকে পর্যন্ত ঢাকায় করোনার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে ৭৮৩ জনের। ১০ মে রবিবার পাঠানো হয়েছে ৬০ জনের। এদিন পর্যন্ত রিপোর্ট এসেছে ৬৯৬ জনের। এর মধ্যে পজেটিভ রিপোর্ট ৪৫ জনের। (১ জনের দুই বার নমুমা পজেটিভ এসেছে)। নেগেটিভ রিপোর্ট ৬৫১ জনের।

রবিবার (১০ মে) পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা আক্তান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। (৩ জন ঢাকা থেকে ফেরত ও ১ জন লক্ষ্মীপুর থেকে আগতসহ)। বাকী ৪৪ জন চাঁদপুরে আক্রান্ত। শনিবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১২ জন।

এই পর্যন্ত আইসোলেশনে রোগীর সংখ্যা ৫০ জন ও ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৬ জন।

চাঁদপুরে করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তির মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুর :
অবশেষে করোনা সন্দেহে গত ১১ এপ্রিল বিকেলে চাঁদপুর সদরের ৫নং রামপুর ইউনিয়নে মৃত্যু হওয়া ফয়সাল আহমেদ (৪১) নামে ওই ব্যক্তির নমুনা পরিক্ষার ফলাফল এসেছে। বুধবার (১৫ এপ্রিল) চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে আইইডিসিআর থেকে রিপোর্ট আসে মৃত ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। এতে চাঁদপুরের প্রথম করোনা সনাক্ত হয়েছে।

গত ১ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের উত্তর কামরাঙ্গা গ্রামে তার শ্বশুর বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে বেড়াতে এসে ১১ এপ্রিল বিকেলে শ্বাস কস্ট নিয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই করোনায় আক্রান্ত সন্দেহে সদর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডা. ফয়সালের নেতৃত্বে সিভিল সার্জন অফিসের টেকনিক্যাল টিম মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে।বিশেষ ব্যবস্থায় রাতে তাকে দাফনও করা হয়। মৃত ফয়সাল আহমেদ নারায়নগঞ্জে একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করার সুবাধে সেখানকার পাঠাতলী এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার কাসিমপুর পাদুয়া মুন্সি বাড়িতে।

বুধবার সকালে তার রিপোর্ট এসেছে বলে জানান জেলার সিভিল সার্জন ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ। তিনি জানান, রিপোর্ট এসেছে করোনা পজেটিভ। অর্থাৎ মৃত ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন। ফয়সাল আহমেদ এর মৃত্যুর পরদিন সকাল থেকেই বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। সেই সাথে ঐ পরিবারের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও পৌছে দিচ্ছেন বলে জানান ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী। তিনি আরো বলেন, যেহেতু চাঁদপুরে এই প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে সেহেতু পুরো ইউনিয়নটি ভালোভাবে লকডাউন করা উচিৎ। ইউপি চেয়ারম্যান হিসেবে আমার একা পক্ষে সম্ভব নয় বলে উপজেলা ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের জোড়ালো পদক্ষেপ নিয়ে ইউনিয়নকে লকডাউন ঘোষনার অনুরোধ জানান তিনি। এছাড়াও রামপুর ইউনিয়নের কৃতি সন্তান, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী সাথে মোবাইল ফোনে কথা বলে তাদের অনুরোধে নিজ ও পরিবারের কথা চিন্তা করে ইউনিয়নের সকলকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

এদিকে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে বিবৃতি দেয়ায় দুঃখ প্রকাশ করেছেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী। তিনি বিবৃতির আলোকে বুধবার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুঃখ প্রকাশ করে বলেন, কামরাঙ্গা গ্রামের মৃত ফয়সাল আহমেদ এর বিষয়ে ওনার শশুর এবং স্ত্রীর বক্তব্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছি। এখানে আমার মূল বক্তব্য ছিল নমুনা পরীক্ষার রেজাল্ট আসার আগ পর্যন্ত আমরা কোন বক্তব্য না দেই। এতে করে আমার প্রিয় সাংবাদিক ভাইয়া আমার আবেগবশত এবং অসাবধানতাবশত কিছু লেখা আপনাদের মনে আঘাত করেছে। তাই এই বিষয়ে আপনাদের ছোট ভাই হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি । পূর্বে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন বর্তমান ও ভবিষ্যতে একইভাবে সহযোগিতা করবেন। আল্লাহ্ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুক।