Tag Archives: ইউনিয়ন

চৌদ্দগ্রামে ১৩০টি গাঁজার রোল সহ মাদক ব্যবসায়ী আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১৩০টি গাঁজার রোল সহ মো: আলমগীর হোসেন (৪৫) নামে এলাকার চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম খাঁনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি টিম উপজেলার ঘোলপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনের জগমোহনপুর (উত্তর বাবুচি) এলাকার হোটেল সততার রান্না ঘরের চুলার ভেতর থেকে ১৩০টি রেডি গাঁজার রোল উদ্ধার করে। এ সময় আলমগীর হোসেন নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে আটকৃকত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হোটেল সততায় অভিযান চালিয়ে গাঁজা সহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালীতে জামাতের বৈঠক থেকে ৪০জন নেতাকর্মি আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ ৪০জন আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটি জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার।

দলীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ ৪০জন নেতাকর্মি রয়েছেন।

গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বলেন, নির্বাচন উপলক্ষে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি সভা হচ্ছিল। পুলিশ সোর্সের মাধ্যমে খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ার্ড পর্যায়ের ওই বৈঠকে ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের জামায়াতের ১৫-২০জন নেতাকর্মি রয়েছে। অন্যরা সাধারণ মানুষ।

জেলা আমির ইসহাক খন্দকার অভিযোগ করে আরো বলেন, জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক সংগঠন। এটা কোনো নিষিদ্ধ সংগঠন নয়। তাদের সভা-সমাবেশ করার অধিকার আছে। ভরা পরিবেশে প্রোগ্রামটা করছে। এ অবস্থায় পুলিশ হানা দিয়ে আমাদের প্রায় ১৫-২০জন নেতাকর্মি এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়াতে আমরা উদ্বিগ্ন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ৪০জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নোয়াখালীতে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালালো ৪ জুয়াড়ি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেছে। তবে তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে আটক করেন তিনি। এরপর তাদের পুলিশের সিএনজি চালিত অটোরিকশায় ওঠানো হয়। ঘটনাস্থল থেকে তাদের থানায় নেয়ার সময় চার আসামি হ্যান্ডকাপসহ চর হাসান ভূঁইয়ার হাটে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জুয়াডিদের পালিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক পালিয়ে যাওয়া আসামিদের নাম ঠিকানা জানাতে পারেনি।

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মো. মাইনুদ্দিন নিলয় (১৪) নামে এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিল পুর ইউনিয়নের সেনবাগ বাজার-সেনবাগ রাস্তার মাথা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাইনুদ্দিন নিলয় উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই ব্যাপারী বাড়ির মৃত. আলা উদ্দিনের ছেলে।

জানা যায়, নিহত নিলয় সেনবাগ বাজার- সেনবাগ রাস্তার মাথা সড়কে সাইকেল চালানোর সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সড়কের উপর পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাৎক্ষণিক একটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনবাগ থানা পুলিশের একটি দল উপস্থিত হয়। পিকআপ ও মোটরসাইকেলটি দ্রুত চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা

ফখরুদ্দীন ইমন:

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

জনসভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী ওয়াহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন।

মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কাশেম এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ আলমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শৈলপতি চৌধুরী নন্দন, জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহাম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মোশারেফ হোসেন, খলিলুর রহমান মজুমদার, ফখরুল আলম ফরহাদ, নায়িমুর রহমান মজুমদার মাছুম, জাফর ইকবাল, এ কে খোকন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য মহসিন আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলী আক্কাস মজুমদার, উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার বাবু, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।