Tag Archives: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: তীব্র প্রতিবাদে উত্তাল কুমিল্লার রাজপথ

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল কুমিল্লা মহনগরীর রাজপথ। মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ সহিদের আহবানে নগরজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিস থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর টাউন হল মাঠে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল।

মহানগর আওয়ামী লীগ অফিসের সমাবেশে বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি করপোরেশন কাউন্সিলর ও মহানগর যুবলীগের যুগ্ম আহাবায়ক হাবিবুর আল আমিন সাদিসহ যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা তা বাঙালীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জাতি হিসেবে আমরা তা কোনোভাবেই সহ্য করতে পারছিনা।

সমাবেশের পড়ে নগরীর প্রধান প্রধান সড়কে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এসময় আগামীর কর্মসূচি ও সকল নেতৃবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ সহিদ। টাউন হল মাঠে মিছিলে আগত কুমিল্লা যুবলীগের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার (৬ ডিসেম্বর ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা লিটন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

লিটন সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা রাতের অন্ধকারে ভাঙচুর করেছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবদুর রহমান মানিক সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম মেম্বার, গোলাম আব্বাস গনি, মো. জসিম উদ্দিন, মো. আবদুল হাকিম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায়, ইমতিয়াজ আহমেদ জাকির, মহিবুল হাসান মাহফুজ প্রমুখ।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত দুই যুবক

 

ডেস্ক রিপোর্টঃ

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার কাজে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত যুবক বয়সী দুইজন অংশ নেন।

সম্প্রতি ভাস্কর্য ভাঙচুরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ঘড়িতে তখন রাত ২টা ১৬ মিনিট। দু’জনই দাড়িওয়ালা। টুপি ও পাজামা-পাঞ্জাবি পরিহিত দুজনের মধ্যে একজনের পিঠে ব্যাগ ঝোলানো রয়েছে। শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে পায়ে হেঁটে এসে টুপি, দাড়িওয়ালা,পাজামা-পাঞ্জাবি পরিহিত যুবক বয়সী ওই দুজন বাঁশ বেয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে উঠে এলোপাথাড়ি হাতে থাকা লাঠি অথবা লোহার দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। মাত্র এক মিনিটের মধ্যে ভাস্কর্যটি ভেঙে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, পাঁচ রাস্তার মোড় এলাকায় একটি ব্যাংক, অপর একটি ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথসহ রাস্তায় সিসি টিভি ক্যামেরা স্থাপন করা আছে। ওইসব সিসি টিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করে হামলাকারী দুজনকে শনাক্ত করে।

এদিকে রোববার সকাল থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী দুজনকেই পুলিশ আটক করেছে বলে গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্রটি জানায়, আজ বেলা ১১টার পর প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ

 

জাকির হোসেন হাজারীঃ

ধানমন্ডীর ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্ধ।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্য এবং ১৫ আগস্ট ট্র্যাজেডিতে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ম.রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের নেতৃত্বে সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, যুগ্ন-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন শিশির, আইনবিষয়ক সম্পাদক এ্যাডঃ আবুল কালাম আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিষ্টার মহিউদ্দিন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ হোসেন সরকার, সাংস্কৃতিক সম্পাদক পারুল আক্তার, কোষাধ্যক্ষ নাইম ইউসুফ সেইন, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার পারভীন, সদস্য ও মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, জাকির নেওয়াজ সোহেল, গোলাম সারোয়ার সরকার ও মোহাম্মদ শাজাহান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে কমিটির সভাপতি ম. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার গণমাধ্যমকর্মীদের বলেন, আমরা নেতা না, সবাই বঙ্গবন্ধুর কর্মী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে আস্থা রেখে আমাদের উপর দায়িত্ব অর্পন করেছেন, আমরা অতীতের যেকোন সময়ের চেয়ে সংগঠনকে গতিশীল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

নেতৃতবৃন্ধ দৃঢ়তার সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইড লাইন আমাদের শক্তি ও প্রেরণা সূত্র।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

 

জাকির হোসেন হাজারীঃ

দাউদকান্দিতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে । মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে বছরব্যাপি কর্মপরিকল্পনা প্রণয়ন এবং অবগত করা হয়।

সভায় সকল দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব, শিক্ষা প্রতিষ্টান প্রধান, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বশেমুরবিপ্রব‘র ভিসির একদিনের চায়ের বিল ৪০ হাজার টাকা !

 

ডেস্ক রিপোর্টঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন। যিনি ১৯৯৪-৯৫ সালে কৃষি বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবির সমর্থিত সাদা দলের হয়ে নির্বাচন করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মিনার স্থাপনের জন্য দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের বিরোধের সময় ছয়-সাতজনকে চা আপ্যায়ন বাবদ ৪০ হাজার টাকা ব্যয় দেখানো হয়।

একই ভাবে ছাত্র কল্যাণ ফান্ড থেকে এক লাখ টাকা অ্যাপায়ন বিল দেখানো হয়। হায়দ্রাবাদের গাছ আনার কথা বলে যশোর থেকে আনা হয়। কোনো শিক্ষার্থী এসব ঘটনার প্রতিবাদ করলে তাকে বহিষ্কার করা হয়।

শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বশেমুরবিপ্রবি সাবেক শিক্ষার্থী ফোরাম খুলনা’র মুখপাত্র সম্রাট বিশ্বাস।

তিনি লিখিত বক্তব্যে উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে দুর্নীতিবাজ, নিয়োগ ও ভর্তি বাণিজ্য, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা লুট, ভিসি কোটা চালু, নারী কেলেঙ্কারি ও ভিসির বাসায় বিউটি পার্লার কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে আখ্যা দেন।