Tag Archives: মুরাদনগর

মুরাদনগরে কুপিয়ে আহতের ২০দিন পর প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বাসায় ডুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে
আহত করার ২০দিন পর দুবাই প্রবাসীর স্ত্রী সুমি বেগম মারা গেছে। মঙ্গলবার
ভোরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি
মৃত্যুবরন করেন। নিহত সুমি বেগম(৪১) দুবাই প্রবাসী ইউনুছ মিয়ার স্ত্রী।

একাধিক সুত্রে অর্থের বিনিময়ে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে
বলে নিশ্চিত করলেও হামলার তিন সপ্তাহে পেছনের মূলহোতা এবং এরসাথে জড়িত
আর কাউকে গ্রেফতার বা হামলার রহস্য উদঘাটন করেত পারেনি পুলিশ। এই নিয়ে
জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা যায়, গত (০৮ই নভেম্বর) বুধবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের
রহিমপুর গ্রামের জিয়ার বাঁধ এলাকায় সুমি বেগম নামের এক দুবাই প্রবাসীর
স্ত্রীকে বাসায় ডুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে
সন্ত্রাসীরা।

এসময় তার শোর-চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে শরীরের
বিভিন্নস্থানে কোপানো ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে
প্রেরণ করেন। সুমি বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ছিলেন। এঘটনায় হামলাকারীদের একজন রহিমপুর গ্রামের মৃত আলী আজগর
ভান্ডারীর ছেলে জাবেদ (৩১)কে আটক ও হামলায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধারসহ
তাকে কারাগারে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ। ভিকটিম সুমি বেগম বাদী
হয়ে থানায় মামলা দায়ের করে ছিলেন।

এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সুমি
বেগমের মৃত্যুর খবর পেয়ে সুরতহাল করার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। এখন এটি হত্যা মামলা হবে। দ্রুত
রহস্য উদঘাটন করা হবে এবং ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পীযুষ চন্দ্র দাষ বলেন, টাকার বিনিময়ে
হামলার ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে জড়িত সকলকে আইনের আওতায় আনা
হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

মুরাদনগর উপজেলায় ১৮ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্কুল, কলেজ, ক্লিনিক, গ্যাস ক‚পসহ ১৮টি প্রকল্প ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪টি জেলার মতো কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নজরুল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা যুক্ত
ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র দর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিনচৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী প্রমূখ।

মুরাদনগর উপজেলায় উদ্বোধন হওয়া উন্নয়ন প্রকল্পগুলো হলো, শ্রীকাইল গ্যাস ক‚প ১টি, নবনির্মিত ১১টি প্রাথমিক বিদ্যালয়, নবনির্মিত ১টি উ”চ মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ১টি, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১টি, কমিউনিটি ক্লিনিক ১টি এবং ভূমিহীন-গৃহহী ৬০ জন পরিবারের মাঝে ঘর প্রধান।

মুরাদনগরে গোমতী নদীর চরে ভ্রাম্যমান আদালতের অভিযান, লাখ টাকা জরিমানা

মুরাদনগর সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধ ভাবে মাটি কাটা চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় অবৈধ ভাবে নদীচর থেকে মাটি কাটার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হিরাকান্দা গ্রামের গোমতী নদীর চরের অংশে এই অভিযান পরিচালনা করেছেন মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

এ বিষয়ে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, একটি চক্র কিছু দিন থেকে মুরাদনগর উপজেলার গোমতী নদীর চরের বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মাটি কাটছে এমন অভিযোগে বৃৃহস্পতিবার বিকেলে হিরারকান্দা অংশে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ওই ব্যবসায়ী এমন কর্মকান্ড পুনরায় করবেনা না মর্মে প্রশাসনের নিকট মুচলেকা প্রদান করেন।

কুবির মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে জাহিদ- রায়হান

কুবির মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন নেতৃত্বে জাহিদ- রায়হান

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সদ্য সাবেক সভাপতি আব্দুস শাকুর ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক বরকত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জাহিদ হাসান ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: রায়হান সরকার।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, তারিকুল ইসলাম, রাসেল চৌধুরী, সাইফুল ইসলাম, উম্মে হানি জারকা, সোহানুল ইসলাম (শাওন), নাসিফ মোহাইমেন ও মোজাম্মেল হক।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মো: সাইদুল হাসান, মেশকাত শরীফ, সাইফুল ইসলাম, ফাহিমা আক্তার, জান্নাতুল ফেরদৌসি, আরিফুল ইসলাম সোহান ও সাবিনা ভুঁইয়া। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, নুসরাত জাহান মাহমিদা, রাসেল সরকার, হাতেম ভুঁইয়া, জিহাদ হাসান রিজন, দুরডানা ইসলাম ও আশরাফুল ইসলাম।

অর্থ সম্পাদক নাঈম সরকার, উপ অর্থ সম্পাদক নুসরাত জাহান সরকার, দপ্তর সম্পাদক মাহবুব আলম, উপ দপ্তর সম্পাদক সায়মা আক্তার সুরমি, প্রচার সম্পাদক ইব্রাহীম ভুঁইয়া, উপ প্রচার সম্পাদক মারজান মিতু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: রাসেল, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজমুন নাহার, ছাত্রী বিষয়ক সম্পাদক শায়লা ইসতারা উর্মি ও উপ ছাত্রী বিষয়ক সম্পাদক মুনিয়া আফরোজ। আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপ আইন বিষয়ক সম্পাদক শ্রাবন্তি দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক তানজিনা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাইফ ইসলাম, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক সানিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুন ও উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোনিয়া ইসলাম।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, হাজেরা আক্তার, রুবাইয়া প্রমি, শামছিয়ারা আক্তার খুশি, শায়ের সাব্বির, তানভীর হাসান, নূর মোহাম্মদ পরশ মনি, ইমরান মুন্সি, আসিফ সিকদার, সামিয়া আলম, নাফিসা তাবাসসুম, তাছনুভা নওশীন খান ও আবদুল্লাহ আল নোমান।

উল্লেখ্য নতুন কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।

মুরাদনগরে চুরি করতে গিয়ে দাদীকে খুন, জানাজা ও দাফনে অংশ নেয় ঘাতক

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গভীর রাতে দাদীর ঘরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বটি দা’ দিয়ে কুপিয়ে হত্যা করে নিজেরই নাতি। দাদীকে খুন করে তার জানাযা ও দাফন কাজেও অংশ নেয় ঘাতক। হত্যায় ব্যবহৃত অস্ত্র পুকুরে ফেলে এসে স্বাভাবিক ভাবে ঘুমিয়ে পড়ে এই পাষন্ড খুনি।

বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যেমে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানান বৃদ্ধা আমেনা খাতুন হত্যা মামলার রহস্যের উদঘাটন করা হয়েছে। এই ঘটনার একমাত্র ঘাতক নাতি সাগর বাদশা(২২) গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

হত্যাকারী সাগর নিহত আমেনা বেগমের তৃতীয় সন্তান আবদুল মতিনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মো: হিলাল উদ্দিন বলেন, চার বছর আগে সাগর তার দাদী আমেনা বেগমের স্বর্নের গহনা এবং টাকা পয়সা চুরি করে। সে ঘটনায় সাগর ও তার চাচাত ভাই হাসানকে ¯’ানীয় সালীশে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং গলায় জুতার মালা দিয়ে এলাকায় ঘুরানোর পর সে চরম অপমানিত হয় এবং ভবিষ্যতে সুযোগ পেলে প্রতিশোধ নিবে বলে পণ করে এলাকা ছেড়ে চলে যায়। দুই মাস পূর্বে সাগর আবারো গ্রামে আসে এবং সুযোগ পেয়ে গত (১২ই অক্টোবর) তার দাদীর ঘরে চুরি করতে যায়। সেসময় তার দাদী তাকে চিনে ফেলার কারনে পাশে থাকা বটি দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে এবং তার দেয়া তথ্যমতে হত্যাকান্ডে ব্যাবহৃত একটা বটি, একটা ছুটি ও একটা লোহার রড পুকুর ঘাট থেকে এবং তার দাদীর ঘর থেকে চুরি করা ১০ লিটার সয়াবিন তেল তার চাচার ঘরের ড্রাম থেকে উদ্ধার করেছেন পিবিআই।

উল্লেখ্য: বুধবার (১২ অক্টোবর) মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের পশ্চিম পাড়ায় মৃত তালেব আলীর স্ত্রী আমেনা বেগমকে (৮২)কে মধ্যরাতে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের ছেলে আবু ইউসুফ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

মুরাদনগরে অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

মুরাদনগরে অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অটোরিক্সার ধাক্কায় সামিয়া আক্তার (৮) নামের এক মাদ্রাসা ছাত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের সাবেক এমপি কায়কোবাদের বাড়ির সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত সামিয়া আক্তার ফরিদপুরের ইলিয়াছ হোসেনেরে মেয়ে। সে ছোট কাল থেকে মুরাদনগর উপজেলার কাজিয়াতল নানার বাড়ী ও মুরাদনগর সদরের হাসেম মিয়ার ছেলে খালু ফারুক মিয়ার বাড়ীতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখা-পড়া করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতি দিনের মতো বিশুদ্ধ পানি আনতে মুরাদনগর উপজেলার সদরের সাবেক এমপি কায়কোবাদের বাড়িতে যায় সামিয়া। পানি নিয়ে বাসায় ফিরার সময় মুরাদনগর-হোমনা সড়ক হয়ে ধনীরামপুর থেকে ছেড়ে আশা মুরাদনগরগামী একটি অটোরিক্সা সামিয়াকে ধাক্কা দিলে আহত করে এবং অটোরিক্সটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ খবর পেয়ে লাস উদ্ধার করে থানায় আনা হয়েছে। সামিয়ার পরিবারের লোকজন চট্রগ্রামে থাকেন। আসলে পরবর্তি প্রদক্ষেপ নেওয়া হবে।

মুরাদনগরে ২টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ বিনিষ্ট

মুরাদনগরে ২টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ বিনিষ্ট

মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার মেশিন ও পাচঁ হাজার ফুট পাইপ বিনিষ্ট করেছে ভ্রম্যমান আদালত।

রোববার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুরুন্ডি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা নেতৃত্বে ভ্রম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার কুরুন্ডি গ্রামের বিলে স্থানীয় ইউপি সদস্য সবুজ ও গণি নামে দুই ব্যক্তি পৃথক দুইটি স্থানে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ভেঙ্গে পরলে প্রভাব খাটিয়ে নাম মাত্র মূল্য দিয়ে নিরিহ কৃষকের কাছ থেকে হাতিয়ে নেয় অনেক কৃষি জমি।

মুরাদনগরে ২টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ বিনিষ্ট

তাদের ভয়ে সরাসরি কেউ প্রতিবাদ না করতে পেরে স্থানীয় ভাবে নাম প্রকাশ না করে মুরাদনগর উপজেলা কমিশনারের কাছে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি অবহিত করে।

পরে রোববার বিকেলে খরা রুদ্রের তাপে ৫ কিলোমিটার পায়ে হেঁটে সুদূর বিলের মাঝখানে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ২টি ড্রেজার মেশিন ও ৫ হাজার ফুট পাইপ বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে দাফন

মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামকে দাফন

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

রবিবার দুপুর ২টায় উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে কুমিল্লা জেলা ও মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ সহ মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সাবেক বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন সমিতির সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম (৭৫) শনিবার বিকাল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।

 

মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত 

মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত 

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে জমিতে ঘাস কাটতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আলম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া আকুবপুর গ্রামের এয়াকুব আলীর ছেলে।

আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শিমুল বিল্লাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে আলম মিয়া গরু ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে রাসেল মিয়া (৩৪) নামের এক মাদক কারবারিকে নিজ দোকান থেকে ১৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়ন এর জাহাপুর বাজারের মা-বাবার দোয়া রাইছ মিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি রাসেল জেলার তিতাস উপজেলার উত্তর মানিকনগর গ্রামের মৃত. আলী আহাম্মদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার এস আই মোরশেদ আলম ও তার সঙ্গীয় ফোর্স জাহাপুর বাজারের মা-বাবার দোয়া রাইস মিলে তল্লাশি চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাসেলকে গ্রেফতার করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।