Tag Archives: ইয়াবা

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নির্দেশে ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে থানাধীন ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর গ্রামের টিক্কাচর ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান মাসুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ ও সিলগালা করা হয়েছে।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত মাহমুদুল হাসান মাসুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

শাসনগাছা এলাকায় মাদক বিক্রির সময় ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের শাসনগাছা রেলগেইট এলাকায় মাদক বিক্রির সময় ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ মো: রাসেলকে (২৫) হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের অধীনস্থ আর্দশ সদর সেনা ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৯ জানুয়ারি) সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।

মাদক ব্যাবসায়ী মোঃ রাসেলের নিকট হতে মোট ১৮০০ পিস ইয়াবা (প্রতি প্যাকেটে ৩০০ পিস), ১টি মোটরসাইকেল (মাদক পরিবহনের জন্য ব্যবহৃত) সহ তাঁকে  কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. রাজু শরীফ (২৮) নামের মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাইতুল নূর জামে মসজিদের সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। মো: রাজু শরীফ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত ইসমাইল শরীফের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে মডেল থানার একটি টিম মাদক অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাইতুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক কারবারি রাজুকে গ্রেফতার করা হয়।

এসময় তার পরিহিত জিন্স প্যান্টের দুটি পকেট থেকে কালো কসটেপে মোড়ানো দুইটি পোটলা থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার রাজু জানায়, তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে সে মাদক বিক্রয় করে আসছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর গ্রেফতার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবক ও দুই নারী মাদক কারবারিকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি সিএনজি চালিত অটোরিকশা, ১টি বাটন মোবাইল, ১টি এন্ড্রয়েট মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। এর আগে, গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতাররা হলো, রোহিঙ্গা মাদককারবারি মো. জাহিদুল ইসলাম (২৯) ও মো.রফিক ওরফে বাইলা (৪০) কামরুন নাহার (২৫) বিবি আয়েশা (২৩)।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে ৪ মাদককারবারিকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ৩হাজার ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে ওষুধ সেবন করিয়ে রোহিঙ্গা যুবকের পেট থেকে আরো ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় গ্রেফতার মাদককারবারিরা ইয়াবা প্রেরণ করে আসছে। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা নেওয়া হয়েছে।

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগরে রাসেল মিয়া (৩৪) নামের এক মাদক কারবারিকে নিজ দোকান থেকে ১৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়ন এর জাহাপুর বাজারের মা-বাবার দোয়া রাইছ মিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি রাসেল জেলার তিতাস উপজেলার উত্তর মানিকনগর গ্রামের মৃত. আলী আহাম্মদের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুরাদনগর থানার এস আই মোরশেদ আলম ও তার সঙ্গীয় ফোর্স জাহাপুর বাজারের মা-বাবার দোয়া রাইস মিলে তল্লাশি চালিয়ে ১৯৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাসেলকে গ্রেফতার করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন উপজেলার বড়শালঘর ইউনিয়নের মৃত. হারুনুর রশিদের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইস্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

দেবিদ্বারে পিস্তল ও ইয়াবাসহ একজন আটক

দেবিদ্বারে পিস্তল ও ইয়াবাসহ একজন আটক

সালাহ উদ্দিন সোহেল:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি দেশীয় তৈরি পিস্তল ও ১ শত পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শনিবার সকালে আদালতের মাধ্যমে আসামিকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর।

আটক হওয়া আনোয়ার হোসেন দেবিদ্বার উপজেলার বড় শালঘর গ্রামের উত্তরপাড়ার ইউনুছ মাষ্টারের বাড়ির মৃত হারুনুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউপির ইষ্টগ্রামের সজীব ব্রিকস ফিল্ডের পশ্চিম পার্শ্বে আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওপর অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো এ যুবক। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় আসামিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

দাউদকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দাউদকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন হাজারী , দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে ১১৫পিছ ইয়াবাসহ জীবন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টায় উপজেলা সদরের তুজারভাঙ্গা বেপারী বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। জীবন মিয়া তুজারভাঙ্গা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক সুদর্শনের নেতৃত্বে পুলিশের একটি দল তুজারভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১১৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জীবন মিয়াকে আটক করা হয় ।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, আটককৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে। জীবন মিয়ার নামে আরো ৫/৬টি মাদক মামলা রয়েছে বলে এই কর্মকর্তা জানান।

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি সোহাগ জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকৃষ্ণ নগর গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে। এ ব্যাপারে শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া জানায়, মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ওরফে সোহাগ দ্রুতগতিতে মোটর সাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় তাকে সংকেত দিয়ে থামিয়ে তার দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতারসহ মোটর সাইকেলটি আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিশেষ কায়দায় পায়ের স্যান্ডেলে রেখে ইয়াবা পাচার, আটক ১

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচরে দুই পায়ে পরিহিত স্যান্ডেলে বিশেষ কায়দায় পলিথিনে মুড়িয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১ হাজার ৫২০পিস ইয়াবা ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো.আলাউদ্দিন (২৯) উপজেলার চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের ছেরাজুল হক বাড়ির মো.ছেরাজুল হকের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে,গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন সোনাপুর-চেয়ারম্যান সড়ক থেকে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলায় আবুল কালাম আজাদ নামে এক মাদক কারবারি জেলার বিভিন্ন উপজেলায় অভিনব কৌশলে ইয়াবা কারবার চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সুবর্ণচর উপজেলার সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি অটোরিকশাসহ মাদক কারবারি আলাউদ্দিনকে আটক করা হয়। এরপর তার পরিহিত দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকায়িত ১৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো.আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চরজব্বর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।