Tag Archives: কুমিল্লা জেলা

কুমিল্লায় এক মাদ্রাসায় ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারার ভয় দেখিয়ে ছাত্রকে ধর্ষণ:শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর এক মাদ্রাসায় ১১ বছরের ছাত্রকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তানভীর আহাম্মেদ নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী শিশু ধর্ষণের অভিযোগ নিয়ে ওই মাদ্রাসার বড় হুজুর ফারুক হোসাইনের কাছে বিচার নিয়ে গেলে বিষয়টি বাবা-মাসহ কাউকে না জানিয়ে গোপন রাখতে বলেন। কাউকে জানালে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারার ভয় দেখিয়ে চুপ থাকতে বলেন। তারপর ফারুক ওই শিশুকে কারেন্টের পেঁচানো তার দিয়ে দুই পায়ের তালুতে আঘাত করে আহত করেন। বর্তমানে ওই বড় হুজুর পালাতক।

ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অবস্থিত দারুল নাজাত হাফেজিয়া মাদ্রাসায়। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ধর্ষক তানভীর আহম্মেদ (২৪) ও মাদ্রাসার বড় হুজুর ফারুক হোসাইনকে (৪৮) আসামি করে মামলা দায়ের করেন।

তানভীর আহাম্মেদ চাঁদপুর জেলার সদর উপজেলার মমিনপুর গ্রামের মো. ফারুক আহাম্মেদের ছেলে এবং ফারুক হোসাইন একই জেলার হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিলা গ্রামের আবুল কাশেমের ছেলে। তারা দুই জনই ওই মাদ্রাসার শিক্ষক।

শিশুটির বাবা মামলায় উল্লেখ করেন, ৫-৬ মাস আগে তার ১১ বছরের ছেলেকে ওই মাদ্রাসায় ভর্তি করান। ধর্ষক তানভীর আহাম্মেদ তার ছেলের কোরআন শরীফ ছবক নিতেন। গত ১৯ নভেম্বর স্ত্রীকে নিয়ে ওই মাদ্রাসায় ছেলেকে দেখতে এসে দেখেন সে ভয়ে কাতর এবং অসুস্থ। কারণ জানতে চাইলে শিশুটি জানায় মাদ্রাসার শিক্ষক তানভীর তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আনোয়াল হক জানান, মাদ্রাসায় শিশু ছাত্রকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হুজুরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামি পালাতক রয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো ডিজিটাল বাল্যবিবাহ

 

সদর দক্ষিণ প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির এক ছাত্রী ডিজিটাল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের শোভানগর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ।

ইউএনও বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রযুক্তির সহায়তায় সৌদি প্রবাসী সাথে ডিজিটাল ভাবে বিয়ে কাজ করা হবে। ঘটনার স্থলে গিয়ে তার প্রমাণও মিলে। মেয়ের বাবা আবু হানিফকে নগদ ৫০ হাজার টাকা জরিমান এবং বিয়ে পড়ানোর কাজী ইমাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করা হয়। এসময় সদর দক্ষিণ মডেল থানার এএসআই আনোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলো।

কুমিল্লার রাজনীতিতে তরুণ নেতৃত্ব: যুবলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের রাজনীতিতে কুমিল্লা জেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সব সময় পালন করে আসছে। এরই ফলশ্রুতিতে কুমিল্লা থেকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, আইনমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও বন-পরিবেশমন্ত্রীসহ বহু গুণী রাজনীতিবিদ পেয়েছে বাংলাদেশ । কুমিল্লা হলো রাজনীতিবিদ তৈরির অন্যতম কারখানা। সেই ফলশ্রুতিতে আজকের কুমিল্লা শুরু করেছে “কুমিল্লা রাজনীতিতে তরুণ নেতৃত্ব” নামক একটি ধারাবাহিক পর্ব। প্রথম পর্বে থাকছে- যুবলীগ নেতা গোলাম মোস্তফা শরীফকে নিয়ে একটি প্রতিবেদন।

গোলাম মোস্তফা শরীফ কুমিল্লা নগরীর ১৮ নং ওয়ার্ডের নুরপুর এলাকার স্থানীয় কুসিক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আফসান মিয়ার ছেলে। হাজী মোঃ আফসান মিয়া ১৯৭৩ সাল থেকে অধ্যাবদি ৬ বার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা শহর আওয়ামীলীগের সদস্যও ছিলেন। আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান গোলাম মোস্তফা শরীফ ১৯৮৫ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন।

গোলাম মোস্তফা শরীফ কুমিল্লার ইউসুফ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেতে এইচ.এস.সি, বি.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান) এবং এম.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান) পাশ করেন। পরে কুমিল্লার বঙ্গবন্ধু ল কলেজ থেকে এল.এল.বি পাশ করেন।

কলেজ জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন গোলাম মোস্তফা শরীফ। রাজনীতিতে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। পরে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের পাঠাগার উপ বিষয়ক সম্পাদক হন। এরপরে তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, কুমিল্লা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। বর্তমানে কুমিল্লা মহানগর যুবলীগের কমিটিতে তার কোন পদ না থাকলেও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাংসদ আনজুম সুলতানা সীমার গ্রুপের যুবলীগের অন্যতম নেতা তিনি। কুমিল্লার রাজনীতির মাঠে তরুণ রাজনীতিবিদ হিসেবে তার পদচারণা উল্লেখ করার মত।

গোলাম মোস্তফা শরীফের উল্লেখযোগ্য রাজনৈতিক কর্মকান্ড ঃ

খালেদা জিয়া-নিজামী জোট সরকারের বিরুদ্ধে কুমিল্লার রাজপথে সক্রিয়ভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন তরুণ এই রাজনীতিবিদ। ২০০১ সালের ৩০ শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের ডাকে চার দলীয় জোট সরকারের বিরুদ্ধে প্রথম হরতালে পিকেটিং করার সময় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বর হতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ওয়ান ইলেভেন এর সময় দলীয় সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ হতে স্বাক্ষর গ্রহণ কর্মসূচী করার সময় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লা কান্দিরপাড়ে প্রতিবাদি মিছিল করার সময় পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে এবং পুলিশ তাকে লাঠিচার্জ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন সময় মিছিল-মিটিং, মানববন্ধনে অংশগ্রহণ করেন এই তরুণ নেতা। যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে কুমিল্লা মহানগরে বিভিন্ন সময় মিছিল-মিটিং ও মানববন্ধন সহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন জাতীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করেছেন তিনি।

গোলাম মোস্তফা শরীফ ‘আজকের কুমিল্লা’কে জানান, আমি কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি শুরু করেছি। বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছি। বেশ কয়েকবার গ্রেফতার হয়েছি। কোন পদ-পদবী পাওয়ার আশায় রাজনীতি করিনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে বুকে লালন করে, মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে কুমিল্লা রাজপথ ও যেকোনো দায়িত্ব পালনে শত প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে তৈরি রেখেছি।

কুমিল্লা শহরে নতুন করোনা শনাক্ত ২০ জনের, চান্দিনায় ৩ জন

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে । এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৩৫ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) আজকের রিপোর্টে নতুন কোন মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৩১ জনেই আছে।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা শহরে ২০জন, চান্দিনায় ৩ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি।

বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪৩ হাজার ২৯৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে  ৪৩  হাজার  ১৫ জনের। এর মধ্যে ৮  হাজার ৩৩৫  জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২৩১ জন এবং সুস্থ হয়েছে ৭  হাজার  ৪২৮ জন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ৭০ বছরের বৃদ্ধ জেলহাজতে

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নজির আহাম্মদ নামে (৭০) এক বৃদ্ধকে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশের নিকট হস্তান্তর করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। নজির আহাম্মদ উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

জানা গেছে, যশপুর গ্রামের মাদরাসা ছাত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ির পাশ্ববর্তী দোকানে খরচ করতে যায়। সেখান থেকে ফেরার পথে প্রতিবেশি বৃদ্ধ নজির আহাম্মদ তাকে যশপুর হাজী আবদুর রশিদের পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মাদরাসা ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে বৃদ্ধ নজির আহাম্মদকে আটক করে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি অপারেশন ত্রিনাথ সাহা ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম নজির আহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে। এর আগেও আটককৃত বৃদ্ধ নজির আহাম্মদের বিরুদ্ধে আরও কয়েকজন নারীর সাথে অসামাজিক কাজের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আটককৃত নজির আহাম্মদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

কুমিল্লায় মাস্ক না পরায় ২৮১ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

মহামারি করোনা প্রাদুর্ভাব চলাকালে স্বাস্থ্যবিধি অমান্য করা ও মাস্ক না পরায় কুমিল্লায় ২৮১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৮ হাজার ৯৩০ টাকা জরিমানা আদায় করা হয়।

কুমিল্লায় মাস্ক না পরলেই জরিমানা, করোনা রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

 

শাহ ইমরান:
করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে নগরীর শাসনগাছা বাস স্ট্যান্ড ,রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর এস,এম,মুস্তাফিজুর রহমান।

এছাড়া গতকাল বুধবার নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকা, লালমাই উপজেলা এবং তিতাস উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার দুপুরে নগরীতে মাস্ক পরিধান না করায় ১১ জনকে অর্থ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান । একইভাবে তিতাস উপজেলায় মাস্ক না পরায় ১৪ জনকে ২ হাজার ১৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম। লালমাই উপজেলায় মাস্ক না পরায় ৭ জনকে অর্থ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা ।

ব্রাহ্মণপাড়ায় ভোটের লড়াইয়ে মুখোমুখি জাহাঙ্গীর খান ও আবু জাহের

 

নাছরিন আক্তার হীরা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে লড়াই জমে উঠেছে । এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী । এদিকে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক ভি.পি. সরকার জহিরুল হক মিঠুনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে উপজেলা ছাত্রদলের সহ সাংগাঠনিক সম্পাদক দিদারুল আলম ভূইয়া জানান, প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল করা হয়েছে। বৃহস্পতিবার শুনানী হবে। যদি প্রার্থীতা ফিরে না পাই তাহলে হাইকোর্টে রিট করা হবে। আমরা আশাবাদী প্রার্থীতা ফিরে পাবো এবং নির্বাচনে জয়লাভ করবো।

আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা জানান, এবার আমাদের জয় নিশ্চিত। তিনি আমাদের দলীয় মনোনীত প্রার্থী। দলের বাইরের কোন বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ ও এর অঙ্গ-সংগঠনের কোন নেতাকর্মী ভোট দিবে না। জনগণ নৌকা প্রতিককেই জয়যুক্ত করবে।

কিন্তু গতবার দলীয় মনোনয়ন পেয়েও জাহাঙ্গীর খান চৌধুরী নির্বাচনে হেরে যান আ’লীগের বিদ্রোহী প্রার্থী মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের কাছে। তাই এবারের নির্বাচনেও নৌকা প্রতিকের প্রার্থীকে লড়াই করতে হবে বিদ্রোহী প্রার্থীর সাথে।

স্থানীয় সূত্রমতে, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের পরিবারের একটি ভাল ভোটব্যাংক রয়েছে। এই পরিবারের সদস্য হিসেবে আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের জনগণের সহানুভূতি পাবে। এছাড়া কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির ছাত্রলীগের অসংখ্য কর্মী রয়েছে। ফলে এ নির্বাচনে তুমুল ভোটের লড়াই হবে এটাই স্বাভাবিক।
কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি জানান, আমার চাচা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। উনার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্থ করেছে আগামী ১০ ডিসেম্বর এ উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে।

আগামী ১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন কুমিল্লা বরুড়ার রাকিব উদ্দিন

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শশইয়া গ্রামের সন্তান রাকিব উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রী লাভ করেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট্রাল “ল” কলেজ থেকে এলএলবি ডিগ্রি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল(বিইউপি) থেকে এলএলএম ডিগ্রী লাভ করেন। তিনি সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে জাতীয় সংসদ নির্বাচনসহ আওয়ামী লীগের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ঢাকা আলিয়া মাদ্রাসা পড়ার সময় ঢাকা আলিয়াকে শিবির মুক্ত ক্যাম্পাস করতে জীবনের ঝুঁকি নিয়ে পরিপূর্ণ শিবির এবং ছাত্রদল মুক্ত ক্যাম্পাস করতে গিয়ে কয়েকবার আহত হন।

রাকিব উদ্দিনের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। বরুড়ার ঝলম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক থেকে ঢাকা মহানগর দক্ষিণেরসহ সম্পাদক, সহ-সভাপতি,আওয়ামী আইন ছাত্র পরিষদ,কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এবং সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।সারা বাংলাদেশের পরিচিত একজন ছাত্রনেতা হিসেবে পরিচিত রাকিব উদ্দিন।

রাকিব উদ্দিন বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যুবলীগের একজন কর্মী হিসেবে আমি সবসময় দলের জন্য কাজ করে যেতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য।

বরুড়া পৌরসভার মেয়র জসীম উদ্দিন পাটোয়ারির মায়ের ইন্তেকাল

 

এমডি.আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার মেয়র ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্ষ্যজনিত রোগে ভোগছিলেন।মৃত্যুকালে সন্তানাদিসহ অনেক গুনাগ্রহী রেখে যান। মরহুমের জানাজা মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে।