Tag Archives: চাঁদপুর

চাঁদপুরের দুই আসনে পরিবর্তন এনে তিনটিতেই আওয়ামী লীগের অপরিবর্তিত

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর জেলা দেশের মধ্যে একটি আন্যতম জেলা। এ জেলাটি ঢাকার সাথে পাল্লাদিয়ে তার কার্যক্রম করে থাকে। এ জেলায় রয়েছে, বিগত সময়ে দেশের গুরুত্বপূর্ন দায়িত্বে থাকা নামজাদা নেতা, ব্যক্তিদের জন্মস্থান রয়েছে এখানে। জাতীয় সংসদীয় আসনের মধ্যে ৫টি সংসদীয় আসন এখানে রয়েছে। এ দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন, বিগত সময়ের সংসদ সদস্য ৩জন এবং নতুন করে ২জনকে নৌকা মার্কার প্রতীকের টিকেট দেওয়া হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে চাঁদপুর জেলার পাঁচ আসনের মধ্যে দুই আসনে পরিবর্তন এনে বাকী ৩ আসন পূর্বের প্রার্থীদের ঠিক রেখেছেন।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে চাঁদপুরের ৫টি আসনে নৌকার প্রার্থীর নামও ঘোষণা করা হয়। চাঁদপুর-১ (কচুয়া) ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মুহম্মদ শফিকুর রহমান (সাংবাদিক), চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বাদ পড়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বাকী চাঁদপুর-৩, ৪ ও ৫ আসনে কোন পরিবর্তন হয়নি।

নতুন করে চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ আসনে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

২১ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচলের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর থেকে সারাদেশের সঙ্গে লঞ্চ চলাচল চালুর ঘোষণা করা হয়েছে। শনিবার ( ১৮ নভেম্বর ) সকাল সাড়ে ৭টায় থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহাদাত হোসেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসা এবং নদী বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত না থাকায় নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের প্রধান কার্যালয়ের নির্দেশনাক্রমে প্রায় ২১ ঘণ্টা পর আজ সকাল সাড়ে ৭টায় চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

এর আগে শুক্রবার বেলা ১১টা থেকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সারাদেশের সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

চাঁদপুর থেকে সব রুটের নৌযান চলাচল বন্ধ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে চাঁদপুরে সকাল থেকে বৃষ্টিপাত ও বাতাসের গতি বেড়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪ মিলিমিটার। বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চসহ সব ধরনের নৌ যান চলাচল।

শুক্রবার (১৭ নভেম্বর) বৈরী আবহাওয়ার কারণে ভোর ৬টায় ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

বেলা ১১টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, সকালে ছোট লঞ্চগুলো বন্ধ করা হলেও সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা-চাঁদপুর, ঢাকা-নারায়নগঞ্জসহ চাঁদপুর থেকে সকল রুটের লঞ্চ ও নৌযান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত নৌ পথ পরিদর্শক (টিআই) শাহ আলম জানান, ভোর ৬টা থেকে নির্ধারিত সময়ের এমভি আফিয়া, এমভি সোনার তরী-৩, এমভি ঈদগল-৭, এমভি বোগদাদিয়া লঞ্চ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে সব লঞ্চ বন্ধ হয়ে যায়। সকাল থেকে লঞ্চগুলো ছেড়ে গেলেও যাত্রীছিল খুবই কম। এখন ঘাটে যাত্রী-লঞ্চ কোনটাই নেই।

এদিকে সকাল ১০টার পর বৃষ্টি আরো বাড়তে থাকে। শহরে যানবাহন চলাচল খুবই কম। শুক্রবার ছুটি দিন হওয়ার কারণে প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না।

চাঁদপুরের আবহাওয়া কর্মকর্তা মো. শামসুল আলম জানান, গত ২৪ ঘন্টায় চাঁদপুরে ২৬মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা। আর আজ শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৯টার পরে বৃষ্টির পরিমান ও বাতাসের গতি আরো বেড়েছে।

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. রাজু শরীফ (২৮) নামের মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাইতুল নূর জামে মসজিদের সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। মো: রাজু শরীফ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত ইসমাইল শরীফের ছেলে।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে মডেল থানার একটি টিম মাদক অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বাইতুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক কারবারি রাজুকে গ্রেফতার করা হয়।

এসময় তার পরিহিত জিন্স প্যান্টের দুটি পকেট থেকে কালো কসটেপে মোড়ানো দুইটি পোটলা থেকে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার রাজু জানায়, তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে সে মাদক বিক্রয় করে আসছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলম জানান, চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর গ্রেফতার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিক্ষাক্রম পরিবর্তনের বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে : চাঁদপুরে শিক্ষামন্ত্রী

শিক্ষাক্রম পরিবর্তনের বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে : চাঁদপুরে শিক্ষামন্ত্রী

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষায় বিনিয়োগ হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ এবং জিডিপির ৪ বাগ সেখানে বিনিয়োগ করা দরকার। যখন আমরা সারা বিশ্বের গুনি শিক্ষায় জিডিপি কতভাগ বিনিয়োগ। এর মানে হচ্ছে বঙ্গবন্ধুর বক্তব্যে বুঝা যাচ্ছে তিনি সময়ের চাইতে কতখানি এগিয়ে ছিলেন। বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্থ দেশটিকে শিক্ষাকে হাতিয়ার হিসেবে নিয়েছিলেন এবং তিনি কুদরত-ই খোদা শিক্ষা কমিশন তৈরী করেছিলেন। সেই কমিশন যে রিপোর্ট দিয়েছিল, সেটি ছিল অনেক সমৃদ্ধ। সেটি যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম আজকে আমরা শিক্ষায় বিশ্বে অনেক বেশী এগিয়ে থাকতাম। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর অন্য সব ক্ষেত্রে যেমন আমরা পিছিয়েছি, শিক্ষাও তেমনি পিছিয়েছি।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঢাবিয়ান চাঁদপুরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা তখন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা কিন্তু এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। কাজেই তারা এদেশের মানুষকে এগিয়ে নিবে এই চিন্তা তাদের মাথায় ছিল না। যে কারণে তারা গতানুগতিক শিক্ষাকে চালিয়ে নিয়েছে, চালু ছিল এবং চালু থাকত যদি বঙ্গবন্ধু কন্যা দায়িত্বে না আসতেন। তিনি ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শিক্ষায় একটি বড় ধরণের পরিবর্তন আনবার চেষ্টা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় ও স্কুল পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করেছেন। এরপর তিনি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির শিক্ষার দিকে নজর দিয়েছেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা দ্বিতীয় মেয়াদে যখন ক্ষমতায় এসেছেন, সেই সময় তিনি ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন, সেটি ছিল তরুন প্রজেন্মর জন্য ঘোষণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমরা দিন বদলের সনদ দিচ্ছি, এটি আমাদের তরুন প্রজন্মের জন্য। বদলে যাওয়া দিনের কান্ডারী হবে তরুন প্রজন্ম এবং তারাই এর সুফলভোগী হবে। তারা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের গর্বিত নাগরিক হবে। আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা। আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছি এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য কাজ করে চলেছি। স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ। আর এর কেন্দ্র হচ্ছে স্মার্ট নাগরিক। সেই স্মার্ট নাগরিক হতে হলে শিক্ষার দিকে অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি ও মনোভাব নিয়ে তৈরী হতে হবে। তার সবকিছু আমরা আমাদের নতুন শিক্ষাক্রমে নিয়ে এসেছি।

মন্ত্রী বলেন, আমরা চাই আমাদের সন্তানরা ভাল পড়ালেখা করবে এবং জ্ঞানের সাথে দক্ষতা অর্জন করবে। তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে। তারা মূল্যবোধকে তাদের জীবন চর্চার অংশ করে নিবে। আর যে দক্ষতাগুলো বর্তমান বিশ্বে আছে এবং আসছে সেগুলোর জন্য তৈরী হবে। যেগুলোকে আমরা বলছি সফ্ট স্কীল। সবকিছু মিলিয়ে তারা যেন দক্ষ, যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ হয় সেটাই আমাদের প্রত্যাশা।

দীপু মনি বলেন, শিক্ষাক্রমে যে পরিবর্তন এসেছে, তা নিয়ে অপপ্রচার করা হচ্ছে এবং গুজব রটানো হচ্ছে। যারা কোচিং ও গাইড বই বিক্রি করছেন তারাও এর সাথে যুক্ত রয়েছেন। তারা এই ব্যবসা না করে অন্য ব্যবসা করতে পারবেন। তাদের কোন সমস্যা হবে না। কিন্তু আমাদের এই শিক্ষাক্রমের পরিবর্তন বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে। তাদের সন্তানদেরকে এখন আর গাইড বই কিনে দেয়া লাগবে না। তারা প্রাইভেট পড়তে হবে না। তারা আনন্দের মধ্যে শিখবে। আমি সারাদেশের শিক্ষকদের সাথে কথা বলছি। তারা এই শিক্ষাক্রমের বাস্তবচিত্র আমার কাছে তুলে ধরছে। তারা বলছেন শিক্ষার্থীরা খুবই আগ্রহী এই শিক্ষাক্রমে।

ঢাবিয়ান চাঁদপুরের আহবায়ক ও চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ এনার্জি রেগুলেটারের চেয়ারম্যান মো. নুরুল আমিন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সম্পাদক এবিএম শামছুল হাসান হিরু।

অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চাঁদপুর জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। ঢাবিয়ান চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উন্নয়নশীল দেশের মতো সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়: দীপু মনি

ডেস্ক রিপোর্ট:

সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে। কারণ বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ শান্তির স্বপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তাই উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতৃবৃন্দ।

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৮৭ জেলে আটক

ডেস্ক রিপোর্ট:

অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৮৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ এবং ৪ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কাফোর্স। আজ বুধবার দুপুরে নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৪ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা, ১৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৮ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও এসব ঘটনায় মামলা হয়েছে ১৫টি, কারেন্ট জাল জব্দ হয়েছে ২০ লাখ মিটার, ইলিশ জব্দ হয়েছে ৪৫২ কেজি, মাছ ধরার নৌকা ২৭টি। পরে জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান।

এদিকে সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর টাস্কফোর্স এর অভিযানে ৪ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। এছাড়াও ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের পৃথক দল সহযোগিতা করে।

টিভিতে ক্রাইম পেট্রোল দেখে চাঁদপুরে নিখোঁজ ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ টাকা দাবী ৩ শিশু শিক্ষার্থীর

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার বজেন্দ্র চন্দ্র বর্মণ এর ছেলে শিফন চন্দ্র বর্মণ গত ১৬ অক্টোবর দুপুর ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার ষোলঘর বিটি রোড এলাকা থেকে নিখোঁজ হলে তার আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৭ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানায় একটি নিঁখোজ ডায়েরী করেন।

পরবর্তীতে নিঁখোজ শিফন চন্দ্র বর্মণ এর পরিচয়, ছবি এবং যোগাযোগের নাম্বারসহ সন্ধান চাই মর্মে চাঁদপুরের বিভিন্ন স্থানে পোস্টার লাগান। সেই পোস্টারে দেয়া মোবাইল নম্বরে গত ২১ অক্টোবর একটি অপরিচিত মোবাইল থেকে কল দিয়ে উক্ত ব্যক্তির সন্ধান দেয়ার কথা বলে নগদ ২ লক্ষ টাকা দাবি করে। বিষয়টি চাঁদপুর জেলা পুলিশের দৃষ্টিগোচর হলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর নির্দেশক্রমে নিঁখোজ ব্যক্তির সন্ধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর ডিবি পুলিশকে অনুসন্ধানের নির্দেশ প্রদান করেন।

চাঁদপুর ডিবি পুলিশ উক্ত মোবাইল নাম্বারের সূত্রধরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৩ শিশু শিক্ষার্থীকে সনাক্ত করে ডিবি অফিসে নিয়ে যায়। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২১ অক্টোবর বিকেলে খেলাধুলা করতে মাঠে আসার সময় এদের মধ্যে একজন তার দাদির ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে মাঠে আসে। তখন শিশুরা মাঠের পাশের দেয়ালে “নিঁখোজ ব্যক্তির সন্ধান চাই” মর্মে পোস্টারের মোবাইল নাম্বার দেখতে পেয়ে কল দিয়ে নিঁখোজ ব্যক্তির সন্ধান দেয়ার কথা বলে নগদ ২ লক্ষ টাকা দাবি করে। তারা এ বিষয়টি টেলিভিশনে ক্রাইম পেট্রোল ও সিনেমায় দেখার কাহিনী দেখে দুষ্টামি করে টাকা দাবি করে। ডিবি পুলিশ প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অপরাধমূলক কোন তথ্য না পাওয়ায় শিশুদের বাবা মায়ের জিম্মায় প্রদান করা হয়।

শিশুদের মোবাইলে ইন্টারনেট ব্যবহার ও গেমস এর বিষয়বস্তুর উপর ভিত্তি করে তাদের আচরন পরিবর্তন হয়। এতে শিশুদের শারীরিক ও মানষিক বিকাশে বাঁধাগ্রস্থ হয়। ফলে শিশুরা মোবাইল ফোন ও টিভির বিষয়বস্তু অবিকল নকল করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে পারে।

এ ঘটনায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, জানান, অভিভাবকরা শিশুদের একাকিত্ব দূর করার জন্য বই পড়ার পাশাপাশি খেলা-ধুলার অভ্যাস তৈরী করতে হবে। নিজেদের ব্যস্ততার কারণে সন্তানরা যাতে মোবাইলে আশক্তি ও টিভিতে ক্রাইম সিরিয়াল দেখে কোন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সর্তক থাকতে হবে।

কাঁচা তরকারির চড়া দাম নিয়ে হতাশ চাঁদপুরের সাধারণ মানুষ

কাঁচা তরকারির চড়া দাম নিয়ে হতাশ চাঁদপুরের সাধারণ মানুষ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সবজির দাম বৃদ্ধি হওয়ায় হতাশ ক্রেতা সাধারণ। গত ১৫ দিনে সব ধরনের সবজির দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩৫ টাকা। সাধ্যের মধ্যে সবজি কিনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিম্নআয়ের মানুষজন। ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতের সবজি না আসায় দাম তুলনামূলক ভাবে একটু বেশি। তবে শীতকালীন সবজি বাজারে উঠলে দাম কমে যাবে। এদিকে, চড়া দামে কাঁচা তরিতরকারি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ ক্রেতাদের।

রবিবার (২২ অক্টোবর) চাঁদপুরের বিভিন্ন সবজির বাজারে ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৯০ টাকা, পেঁপে ৩০, শসা ৬০, আলু ৫০, সিম ১৬০, পটল ৮০, করলা ৮০, কাকরোল ৮০, ঝিঙ্গা ৫০, বরবটি ১২০, মিষ্টি কুমড়া ৬০, ছড়া ৮০, মুলা ৭০, কই ৮০, গাজর ১২০, টমেটো ১০০, ঢেরস ৭০, জলপাই ৮০, ধনিয়া পাতা ২০০ ও কাঁচা মরিচ মানভেদে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এসময় কয়েকজন সবজি ক্রেতা বলেন, আজ অনেকদিন ধরে একই রকম ভাবে বাজারে বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে। দাম কমার লক্ষণ দেখছি না। যেখানে এক কেজি সবজি কিনব, সেখানে প্রকারভেদে আধা কেজি ও ২৫০ গ্রাম কিনতে হচ্ছে। সাধ্যের মধ্যে না থাকায় অনেক ক্রেতা একই ভাবে সবজি কিনে বাড়ি ফিরছেন।

স্থানীয় আরও বেশ কয়েকজন ক্রেতা বলেন, সিন্ডিকেট আড়তদারদের কারণেই বাজারে দাম বেশি। বাজার সহনীয় অবস্থায় নেই। এতো দাম দিয়ে সবজি কিনতে হবে বুঝে উঠতে পারছি না। আগের তুলনায় প্রতি কেজি সবজি প্রায় ২০ থেকে ৩৫ টাকা বেশিতে কিনতে হয়েছে। সবমিলিয়ে বলতে গেলে বাজারে সবজির দাম বাড়তিই যাচ্ছে।

সবজি বিক্রেতারা বলেন, গত প্রায় ১৫ দিন ধরে সবজির বাজার একই রকম যাচ্ছে। বাজারভেদে কোনো কোনো সবজির দাম ১৫-২০ টাকা কম-বেশি হয়। পাইকারি বাজার থেকে মাল কেনার পর খাজনা ও পরিবহন খরচ হয়। সে কারণে লাভ রেখে ক্রেতাদের কাছে বিক্রি করি। তবে শীত মৌসুম না হওয়ায় কিছু কিছু সবজির বাড়তি দাম যাচ্ছে। এর কারণ হলো বাজারে সরবরাহ খুবই কম তাই দাম একটু বাড়তি। অন্যদিকে পূজার কারনে বর্ডার বন্ধ থাকায় কাঁচামালের কিছু সংকট দেখা দিয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, গত কিছুদিন আগের বৃষ্টিতে অনেক সবজির ক্ষতি হয়েছে। ঢাকা ও বিভিন্ন এলাকা থেকে চাঁদপুরে এসব সবজি আনা হয় বিধায় দাম কিছুটা বেশি হতে পারে। এ নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় রবিবার বাজার মনিটরিং সভা করেছেন। তারপরও খুব শীগ্রই চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হবে। তাদের ক্রয়ের রশিদ দেখে ও বিক্রয়ের মূল্য তালিকা দেখে অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন ও দুইজনের ৫ বছর কারাদন্ড

চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন ও দুইজনের ৫ বছর কারাদন্ড

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে মাদক মামলায় মো.রাসেল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর দুই আসামী মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) ৫ বছর করে কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ১ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) এর বিচারক মো. শাহেদুল করিম এই রায় দেন।

আসামীদের মধ্যে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী রাসেলের বিরুদ্ধে আরো দুটি ধারায় সাজা হয়। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ (খ) ধারায় ৫বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং ৯ (ক) ধারায় ২ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম খলিল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরণের মাদকসহ আসামী রাসেল ও তাজুল ইসলামকে গ্রেফতার করে। একই সাথে এই ঘটনায় জড়িত ছিল আসামী ফারুক আহমেদ। তবে সে পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ওইদিন চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলাটির তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয় তৎকালীন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র উপ-পরিদর্শক মামুনুর রশিদকে। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া ও দেবাশীষ কর মধু জানান, মামলাটি দীর্ঘ ১২ বছরের অধিক সময় চলাকালীন আদালত ৮জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলার স্বাক্ষ্য গ্রহন ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামীরা উপস্থিত ছিলেন না। আসামী পক্ষে আইনজীবী ছিলেন এসডিএলআর শিব গোপাল মজুমদার।