Tag Archives: ট্রাক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বারগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে শিশু রাইসা, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুননেছা (৭৫) এবং একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ জানান, সকালে কুমিল্লাগামী একটি ড্রামট্রাক বারগুড়িয়া এলাকায় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে মাইক্রোবাস চালক পাভেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরো জানান, আহতদের প্রথমে হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চৌদ্দগ্রামে সবজি বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সজবি বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে ট্রাক চালক মো: উজ্জ্বল (৪০) নিহত হয়েছে। নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে। এ ঘটনায় ট্রাক হেলপার মো: জয়নাল আবেদীন (২৫) আহত হয়েছে। আহত জয়নাল আবেদীন একই এলাকার মো: জহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২১ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

জানা গেছে, সোমবার রাত দশটায় উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকার মোহাম্মদ আলী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২১৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক মো: উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হয়েছে।

এ ঘটনায় ট্রাক হেলপার মো: জয়নাল আবেদীন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাব স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, ‘সোমবার দিবাগত রাত দশটায় মহাসড়কের নানকরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাক চালক উজ্জ্বল নিহত হয়। এ ঘটনায় ট্রাক হেলপার জয়নাল আবেদীন আহত হয়। সংবাদ পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

চান্দিনায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার(২০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার চান্দিনা—রামমোহন সড়কের উদালিয়া এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৭) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩৫)।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুইজন মোটরসাইকেল নিয়ে বাড়ি দিকে যাচ্ছিল। তারা উদালিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

বাস চাপায় নারী-শিশুসহ ২জনের মৃত্যু, বাস চালকসহ গ্রেপ্তার-৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় এক ভবঘুরে নারীকে রাস্তা পার করে দিতে গিয়ে ট্রাক চাপায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সাথে বাসটি আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান (৩১) সিলেটের বালাগঞ্জ থানার হামছাপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে ও আবু তাহের (২৬) সিলেটের সিরাজ উদ্দিনের ছেলে এবং সুনামগঞ্জের জসিম উদ্দিনের ছেলে তারেক আহমদ (১৮)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতের দিকে তাদের হবিগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদাউস (৮) সদর উপজেলার চর করম উল্যা গ্রামের জাকের হোসেনের মেয়ে ও অজ্ঞাত নারী (৬০) ভবঘুরে। তবে তাৎক্ষণিক পুলিশ ভবঘুরে নারীর পরিচয় জানাতে পারেনি।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো.গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর পরই গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-১ য়ৌথ অভিযান চালিতে চালক সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবঘুরে বৃদ্ধ নারী সোনাপুর এলাকায় থাকত মাঝে মাঝে ভিক্ষা করত। শুক্রবার দুপুরের দিকে তাকে নিহত জান্নাতুলের পরিবার বাসায় দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায়। ওই নারী চোখে কম দেখত। এজন্য সন্ধ্যার দিকে নিহত জান্নাতুল তাকে রাস্তাপার করে দিতে বাসা থেকে নিয়ে আসে। একপর্যায়ে নোয়াখালী পৌরসভার সোনাপুর পুরান বাসস্ট্যান্ড বাইপাস সড়কের সোনাপুর ক্লোড স্টোরেজের সামনে তাদের বেপরোয়া গতির মাইজদীগামী সাগরিকা পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাদের মৃত ঘোষণা করে।

 

ট্রাক নিয়ে আমাকে অনেক পচাচ্ছে : মাহি

ডেস্ক রিপোর্ট:

ট্রাক প্রতীক পেলেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে এই প্রতীক পেয়েছেন তিনি। গ্রামে গ্রামে হেঁটে হেঁটে নিজের ট্রাক প্রতীকে ভোট চাইছেন এই চিত্রনায়িকা।

নিজের প্রতীক ট্রাকের প্রচারের বিষয়ে মাহি বলেন, আমার এখন প্রতিটি ঘরে ঘরে যাওয়া দরকার। ভোটারদের বলতে চাই, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। নারীদের বলছি—প্লিজ শাড়ি-টাড়ি পরে সেজেগুজে চলে আসবেন। ওই দিন একটা উৎসবের দিন। ভোট একটা অধিকার, সেটা কিন্তু আনন্দেরও দিন। আপনারা ওই উৎসবে অংশগ্রহণ করবেন। আমি ছোট একটা ট্রাক নিয়ে ঘুরছি। অতো সুন্দর ট্রাক পাইনি। এখানে যেটা পেয়েছি, সেটা নিয়ে সবার কাছে যাচ্ছি। অনেক পিচ্চি আবার বলছে, এই ট্রাকটা আমাদের দিয়ে যান। সেটা আবার দিয়ে আসতে হচ্ছে। আমার প্রতিপক্ষ যারা আছে, ফেসবুকে দেখি- তারা ট্রাক নিয়ে আমাকে অনেক পচাচ্ছে যে, ট্রাকের চাকা পাঙচার হয়ে যাবে তখন বুঝবে। তো এই রকম করে আসলে ভালোই লাগছে। ট্রাকটা যে আমার প্রতীক, তারাই মানুষকে আরও পৌঁছে দিচ্ছে।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহি। ক্ষমতাসীনদের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নায়িকা। ওই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী; তিনি আবারও দলের মনোনয়ন পেয়েছেন। ওমর ফারুক চৌধুরী ও মাহিয়া মাহি ছাড়াও আরও আটজন প্রার্থী রয়েছেন এই আসনে।

ফেনীর লালপুলে চিনিবোঝাই ট্রাকে আগুন

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চিনি নিয়ে ট্রাকটি লালপুল পৌঁছানোর পর হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, আমরা আগুন নিভিয়েছি। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত

 

ডেস্ক রিপোর্ট:

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (১ জুন) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. সরাজ মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন।