Tag Archives: সেলাই মেশিন

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র ইফতার,সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ
ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগীতায় সুবিধা বঞ্চিত তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী, কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ ও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস. এম. হাবিব মহসিন সুধন’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের এসইভিপি মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি, কাজী মোঃ ইলিয়াছ অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, দফতর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারাগণ বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান। সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক সংগঠন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা (চার্টার নং-৩৬৮৩), জোহরা মতিন ফাউন্ডেশন ও দেলোয়ার হোসেন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর প্রেসিডেন্ট, বিশিষ্ট নারী নেত্রী আফরোজা কবির।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মো: এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর ফার্স্ট প্রেসিডেন্ট আতিকা খাতুন, এডিটর এবং দেলোয়ার হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ভিকারুন্নেছা হোসেন, ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর চার্টার মেম্বার আদিনা রহমান, অফিস করেসপন্ডেন্ট পাপড়ী রহমান, সদস্য তাসনিম ফেরদৌস, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক ও নকুল চন্দ্র সাহা, সাংবাদিক মো: আক্তারুজ্জামান, আবু বকর সুজন, আবুল বাশার রানা, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন, গোলাম রসুল। অনুষ্ঠানে বক্তারা ইনার হুইল ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও চৌদ্দগ্রামে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়।

দারিদ্রতার হার কমাতে চাঁদপুরে অসহায় নারীদেরকে প্রভাতের সেলাই মেশিন বিতরণ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দেশের দারিদ্রতার হার যেন কমে আসে সেই লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে ভিন্ন ভিন্ন উন্নয়নমূলক কাজ করা শুরু করে দিয়েছে। এ সকল বিষয় মাথায় রেখে চাঁদপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রভাত সমাজকল্যাণ সংস্থা ‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ নামে একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছে গত দুই বছর আগে। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হবে।

‘প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাধ্যমে বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির আওতায় ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে।

তারই ধারাবাহিকতায় শনিবার (১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারস্থ প্রভাত চাঁদপুর শাখা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুইজন অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, একজন অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তির পরিবারের খাবার পানি নিশ্চিতকল্পে গভীর নলকূপ স্থাপন ও অসুস্থ চিকিৎসাধীন ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এদের মধ্যে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের খুকি বেগমকে সেলাই মেশিন, একই এলাকার অস্বচ্ছল প্রতিবন্ধী মিন্টু হাজীকে টিউবওয়েল, মতলব দক্ষিণের উপাদী দক্ষিণ ইউনিয়নের কোটরাবন্দ গ্রামের জয়তুন বেগমকে সেলাই মেশিন ও সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল গ্রামের রিনা বেগমকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। সেই সাথে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রীও তুলে দেওয়া হয়েছে।

প্রভাত চাঁদপুর শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি, ন্যাশনাল লাইফ ইনসুরেন্স মহামায়া অফিস ইনচার্জ কাউছার হাজী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ জুয়েল হাজী। কার্যকরী সদস্য সাজদিদুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুরের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান, প্রভাত ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এমরান পাটওয়ারী, সদস্য ফারুক পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমান পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার মহসীন আলম ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকসহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রভাতের আলো স্বাবলম্বী প্রজেক্ট কর্মসূচির বাহিরেও শিশুশিক্ষা, মহিলা ক্ষমতায়ন, বিনা মূল্যে রক্তদান, ইকো পরিবেশ, যুব দারিদ্র্য বন্ধ করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, পুষ্টি, মহিলাদের এবং শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করে আসছে উক্ত সংগঠনটি।