,

আজহারীর বয়ান শুনতে শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে শরীয়তপুরে লাখো মানুষের ঢল

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

শৈত্যপ্রবাহ আর তীব্র শীতে ঘরের বাইরে যাওয়া দায়। এমন পরিস্থিতিতে উপেক্ষা করে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে থেকে শরীয়তপুরের জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঢল পরে লাখো মানুষের, সরাসরি জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনার জন্য।

শরীয়তপুরের জাজিরা শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী ১০তম তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়। শেষ দিন মঙ্গলবার রাত ১০টার দিকে জাজিরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তার বয়ান শুনতে লাখো মানুষের ঢল নামে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মাঠে জায়গা না পেয়ে অনেকে বাইরে দাড়িয়ে তার বয়ান শোনেন।

এ সময় মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, কিছুদিন পরেই পালন করা হবে বিশ্ব ভালোবাসা দিবস। চারদিকে ভালোবাসা, আর ভালোবাসা। আবার বিশ্ব মা ও বাবা দিবসও পালন করা হয়। যারা মা ও বাবা দিবস বছরে একবার পালন করেন তারা মা-বাবাকে বিদ্ধাশ্রমে রাখেন। আর আমরা প্রতিদিন মা বাবাকে ভালোবাসি। তার জন্য ভালোবাসা দিবসের প্রয়োজন হয় না। এ কারণেই এখন জনগণ বাড়ছে কিন্তু মানুষ বাড়ছে না, কমছে। তাই সকলকে কোরআনের আইন মেনে চলতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে।

এছাড়াও মাফফিলে বয়ান করেন নরসিংদী জামিয়া কাসিমিয়া কালিম মাদরাসার প্রধান মুহাদ্দিà¦