,

ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে ঈদ পূর্ণমিলনী করলেন হিরণ মোল্লা

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2017
news-image

চৌদ্দগ্রাম প্রতিনিধি ঃ

চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত উক্ত ঈদ পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য অলি আহমেদ মেম্বার, অহিদ উল্লাহ ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন মজুমদার ফিরোজ, সদস্য খন্দকার মীর হোসেন মীরু, একেএম শাহ আলম, কুমিল্লা মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা জিয়াউর রহমান মজুমদার, উপজেলা যুবদলের সেক্রেটারী নাজমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী গাজী কবির হোসেন, পৌর যুবদলের সভাপতি গোলাম মোস্তফা অভি, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, ইকবাল হোসেন বিপু। ঈদ পূর্ণমিলনীতে এ সময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারীসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।