,

ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০১৮ দিয়েছে কাতারস্থ ফেনী সমিতি

আজকের কুমিল্লা ডট কম :
June 11, 2018
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০১৮ আয়োজন করেছে কাতারস্থ ফেনী সমিতির তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল্যাহ হায়দার। বক্তব্য রাখেন শহীদুল হক, কামাল উদ্দিন মেম্বার, এম নুরুজ্জামান, মোকাররম আলী চৌধুরী সাহাদ, ইয়াসিন হোসেন রুবেল, হুমায়ূন কবির

সাধারণ সদস্যগন ছাড়াও আরও উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়িক, রাজনৈতিক, সামাজিক ও মিডিয়ার নেতৃবৃন্দ।

কাতারে অধ্যায়নরত জিপিএ ৫ প্রাপ্ত ফেনীর কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সন্মানিত অতিথিরা । দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন। সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইফতার ও রাত্রিভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি শহিদুল্যাহ হায়দার ।