,

এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহবান করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস

আজকের কুমিল্লা ডট কম :
November 29, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্র দূতাবাস অ্যামব্যাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’(এএফসিপি) অনুদান প্রতিযোগিতার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করছে।

এএফসিপি কর্মসূচি ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক স্থান, নৃতাত্ত্বিক বস্তু, চিত্রকর্ম এবং ঐতিহ্যবাহী সংগীত, আদিবাসী ভাষা এবং কারুশিল্পসহ অন্যান্য ধরনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিব্যক্তি সংরক্ষণের প্রকল্পে সহায়তা দিয়ে থাকে।

এক্সপ্রেশন অব ইন্টারেস্ট বিবৃতি জমা দেওয়ার শেষ সময় শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০১৯।

বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে এখানে দেখুন: https://go.usa.gov/xpnQ6