কবিতা- প্রথম পহর
আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2019
-নয়ন কান্তি দে
আসছে আবার বর্ষ বরণ
নতুন রূপে সেজে
ফুল বাগানে উড়ছে প্রজাপতি
নিজের গতি রেখে।
নববর্ষের প্রথম পহরে
গাইছে পাখিরা গান
ছোট বড় সবাই মিলে
করি অপরকে সম্মান।
চৈত্রের শেষে ভিন্ন রূপে
আসে একটি বছর
ভালো মন্দের খাতাটি আজ
করবো এখন পর
আসো সবাই এক সাথে
দ্বিধা-দ্বন্ধ ভুলে
অতীত কথা দূর করে
নিবো নব তুলে।
-লেখক –
নয়ন কান্তি দে
বাংলাদেশ পুলিশ