,

কুমিল্লা টাউনহল মাঠে সুবিধা বঞ্চিত শিশুদের কাছে ৫ ও ২ টাকায় ঈদের নতুন শার্ট, প্যান্ট ও গেঞ্জি বিক্রি!

আজকের কুমিল্লা ডট কম :
May 29, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঈদের জামা বিনামূল্য বিতরণ না করে বরং নাম মাত্রমূল্যে সুবিধা বঞ্চিত শিশুদের কাছে বিক্রি করেস্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিচ ( সিডিপি) এর “স্বপ্নের দোকান” ।ভাই এই শার্টটার দাম কত পাঁচ টাকা, ওই গেঞ্জিটার দাম কত ২ টাকা । প্যান্টের দাম কত, একদাম পাঁচ টাকা। এভাবে দর কষাকষির মাধ্যমে কুমিল্লা টাউনহল মাঠ থেকে ঈদের নতুন পোষাক কিনলো দু’ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু। ঈদের পোষাক কিনতে পেরে এসব সুবিধা বঞ্চিত শিশুরা আনন্দ যেন উপচে পড়ছিলো। নতুন পোষাক কিনতে পেরে পুরো টাউনহলে সুবিধা বঞ্চিত শিশুরা আনন্দে উদ্বেলিত হয়ে উঠে। তাদের পদচারণায় মনে হয়েছিলো এ যেন ঈদের আগে আরেক ঈদ।

স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিচ ( সিডিপি) এর ” স্বপ্নের দোকান ” শনিবার শিশুদের নতুন পোষাকের পসরা নিয়ে বসেছিলো কুমিল্লা টাউন হলে।

“স্বপ্নের দোকান” থেকে ঈদের জামা বিনামূল্য বিতরণ না করে বরং নাম মাত্রমূল্যে সুবিধা বঞ্চিত শিশুদের কাছে বিক্রি করে। মূলত ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে “স্বপ্নের দোকান ” নাম মাত্র মূল্যে ঈদের নতুুন জামা বিক্রী করে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। তারা যেন ঈদের কেনাকাটার আনন্দà