,

কুমিল্লা সদরে সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোবারক হোসেনকে (৫০)গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাত ৩ টার দিকে নিজ বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ট্রাভেলস ব্যবসার সাথেও জড়িত ছিলেন।

নিহতের পরিবার জানায়, গভীররাতে বাড়িতে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢোকার জন্য চেষ্টা করে এবং ঘরের তালা কাটার চেষ্টা করে। এসময় দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে বারান্দায় এলে মোবারক হোসেনকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুরুত্বর আহতাবস্থায় তাকে সেনানিবাসস্থ সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিরা বাজার ফাড়ির পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান রুবেল জানান,হত্যাকান্ডের মূল কারণ এখনো সুষ্পষ্ট নয়। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।