,

কুমিল্লা সদরের দুর্গাপুরে এক যুবককে কুপিয়ে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2018
news-image

আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ জুম্মন (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার খালাতো ভাই।

শনিবার (১৪ এপ্রিল) সকালের দিকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুম্মন কুমিল্লা সদরের ২ নং দুর্গাপুর ইউনিয়নের আড়াইওরা নমুনৌশদ এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ( ১৩ই এপ্রিল) বিকেলের দিকে পুকুরের ঘাট নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে জজু মিয়া বটি দিয়ে জুম্মনের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে । স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণের নির্দেশ দেন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহউদ্দিন জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।