,

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বাপ-ছেলেসহ মনোনয়ন ফরম কিনলেন ১১ জন

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2018
news-image

 

জাকির হোসেন হাজারীঃ
দরজায় কড়া নাড়ছে নির্বাচন। ঘোষনা হয়েছে তফসিল। আগামী ২৩ ডিসেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদ প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

৯ ও ১০ নভেম্বর দুই দিনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করতে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসন থেকে বর্তমান সাংসদ সুবিদ আলী ভূইয়া ও ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমনসহ ১১জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ইঞ্জিনিয়ার ইনিষ্টিটিউটের সভাপতি ইঞ্জিঃ আব্দুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আ’লীগ সভাপতি আব্দুল আওয়াল সরকার, সহ-সভাপতি আব্দুল মান্নান জয়, মহিলা সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান(দাউদকান্দি) ও জেলা পরিষদ সদস্য পারুল আক্তার, সদস্য ব্যারিষ্টার নাইম হাসান, সদস্য সেলিনা ইসলাম, মেঘনা উপজেলা আ’লীগ সভাপতি শফিকুল আলম, জেলা পরিষদ সদস্য(মেঘনা) নাসির উদ্দিন শিশির দলীয় আবেদন সংগ্রহ করেছেন। এছাড়া সেলিম মিয়া নামে আরো একজন কিনেছেন বলে জানা গেছে।