,

দেবিদ্বার বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 24, 2021
news-image

মোঃ জামাল উদিন দুলাল :
দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রামের ছাত্তার প্রিন্সিপালের বাড়িতে উন্নয়ন সংস্থার উদ্যোগে ২৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান । বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ গুনাইঘর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম খান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাসার।

আমরা বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ২০ বছর যাবত মানুষের সেবা করে ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি.
ইনশাল্লাহ মানুষকে সেবা করার কার্যক্রম বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

ওই ইফতার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম সিনিয়র শিক্ষক কুমিল্লা ক্যান্টেঃ বোর্ড হাই স্কুল,  রোটারিয়ান বেলাল হোসেন,  মোঃ রেজাউল করিম,  মোঃ জসিম উদ্দিন, আহমেদ গোলাম মোস্তফা ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।