,

কুমিল্লার চকবাজারে ছাত্রদলের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 25, 2020
news-image

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা নগরীর গর্জনখোলা এলাকায়  ছাত্রদলের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৭ টায় নগরীর ৬ নং ওয়ার্ডের গর্জনখোলায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে ১৭০টি অসহায় পরিবারের মধ্যে রমজানকে সামনে রেখে উপহার সামগ্রী দেওয়া হয়।

তখন উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি  মোঃ শরিফুল ইসলাম সওদাগরসহ  শাওন, মনির, মিঠু, চন্দন, রাসেল সম্পদ, মনির, সাদ্দাম, রানা, টিটুসহ আরও অনেকে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম সওদাগর বলেন, করোনা প্রতিরোধে গরীব,দুঃখীদের মাঝে পর্যায় ক্রমে আরো উপহার সামগ্রী বিতরণ করা হবে।