,

কুমিল্লার ধর্মসাগরে পানিতে ডুবে ওয়ান ব্যাংকের কর্মকর্তার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2017
news-image

আশিকুর রহমান সোহেলঃ

কুমিল্লা নগরীর পার্ক সংলগ্ন ধর্মসাগরে গোসল করতে এসে পানিতে ডুবে রুবায়েত ইমরান (৩১) নামের এক ব্যাংক কর্মকতা মা গেছেন।

শনিবার (১২ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রুবায়েত ইমরান ঢাকা ওয়ান ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

স্থানীয় সূত্র জানান, রুবায়েত ইমরানের স্ত্রী হাসি আক্তার সম্প্রতি কুমিল্লার আনসার ভিডিপির সহকারি পরিচালক হিসেবে যোগদান করেন । স্ত্রীর সাথে দেখা করতে ঢাকা থেকে কুমিল্লায় আসেন রুবায়েত ইমরান। আজ দুপুরে ধর্মসাগরে গোসল করতে গিয়ে পানিতে নেমে ডুব দিয়ে তিনি উঠেননি। পানিতে ডুব দেওয়ার ১৫ মিনিট পর তার মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা তাকে নগরীর মুন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।