,

চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে বিশেষ সেবা সপ্তাহে আনন্দ শোভাযাত্রা

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

বাংলাদেশ স্বল্পোনত দেশ হতে নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণের ঐতিহাসিক সাফল্য অর্জন করায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে বিশেষ সেবা সপ্তাহ উদ্যাপন ও আনন্দ শোভাযাত্রা বুধবার (২১ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম কামালের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোকলেছুর রহমান, মফিজুর রহমান সাইফুল ইসলাম শাহীন, মোঃ ইউনুছ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা বেগম, নাছিমা খানম, পৌর সচিব হারুনুর রশিদ, বাজার পরিদর্শক হারুনুর রশিদ, কার্য-সহকারী মোঃ সেলিম হোসেন, নিম্নমান সহকারী আল আমিন, লাইসেন্স পরিদর্শক কামাল উদ্দিন, সহকারী লাইসেন্স পরিদর্শক লোকমান হোসেন, বাজার আদায়কারী শহিদুল ইসলাম, কর নির্ধারক আবদুল্লাহ আল মামুন, সহকারী কর নির্ধারক ইমতিয়াজ আহমেদ তুষার, বিল ক্লাক মহিউদ্দিন চৌধুরী, টিকা দানকারী আমান উল্লাহ সুমন, টিকা দানকারী সুপার ভাইজার রাহেলা আক্তার, নিম্নমান সহকারী জাহানারা আক্তার, এমএলএসএস নিজাম উদ্দিন ও বাচ্চু মিয়া প্রমুখ।