,

কুমিল্লার বরুড়ায় মাদকসহ আটক মাদক ব্যবসায়ী

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2021
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ায় থানা পুলিশের অভিযানে মোঃ ইকবাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ৬০০গ্রাম গাজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।রাতে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

আসামী ইকবাল হোসেন বরুড়া পৌরসভার দিঘীরপাড় এলাকার সুজা মিয়ার ছেলে।

বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, শুক্রবার রাত ৯টায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।পরে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।