,

কুমিল্লার হোমনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আজকের কুমিল্লা ডট কম :
September 24, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হোমনা থানায় অভিযোগ করলে শুক্রবার অভিযুক্ত শামসুল হক ওরফে অরুণ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শামসুল হক ওরফে অরুণ উপজেলার রামকৃষ্ণপুর আখন্দপাড়া গ্রামের মৃত মঙ্গল খন্দকারের ছেলে ও সাবেক ইউপি মেম্বার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট উপজেলার চান্দেরচর ইউনিয়নের আখন্দপাড়া গ্রামের ১১ বছর বয়সি এক মাদ্রাসা পড়ুয়া শিশুকে বাগানে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে ১০ টাকা দিয়ে ঘটনা কাউকে না জানাতে শাসিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

শিশুটি বাড়িতে গিয়ে সব ঘটনা জানালে মেয়ের বাবা অভিযুক্ত শামসুল হককে একমাত্র আসামি করে হোমনা থানায় মামলা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।