,

কুমিল্লায় কিশোর গ্যাং ঈগল গ্রুপের হাতে খুন হওয়া আদিলের দাফন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
May 14, 2019
news-image

 

রীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লায় কিশোর গ্যাং ঈগল গ্রুপের হাতে খুন হওয়া আজনাইন আদিলে(১৭) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বাদ আসর আদিলের গ্রামের বাড়ী চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের ছেঙ্গাছিয়া জামে মসজিদ মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে সোমবার (১৩মে)দিনগত রাত ৯টার দিকে নগরীর মোগলটুলী এলাকার কর্ণফুলী পেপার হাউজের সামনে ছুরিকাঘাতে আহত হওয়ার পর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় সে।

নিহত আদিল কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার আব্দুস সাত্তারের একমাত্র ছেলে। তার পরিবার কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকার রেজা মঞ্জিলে ভাড়ায় বসবাস করতো ।