,

কুমিল্লায় পৃথক অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে সর্বমোট ১১৮ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও ২৩ ফেব্রুয়ারি সকালে সদরের আলেখারচর বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজারের সদর থানার কলাতলী চন্দ্রিমা মাঠ গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ মনসুর আলম (২৬), মৃত আলাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক(১৯), কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী গ্রামের মোঃ কামাল মিয়ার ছেলে মোঃ বাবলু (২২), ব্রাক্ষনপাড়া উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (২১) এবং ব্রাক্ষনপাড়া উপজেলার বাগড়া গ্রামের মৃত. নানু মিয়ার ছেলে মোঃ ফারুক (৩০)।

র‌্যাব জানান, একটি অভিযানে একটি ছোট কাভার্ড ভ্যানে করে ৭৪ কেজি গাঁজা পাচাঁরের সময় মোঃ বাবলু (২২), মোঃ মেহেদী হাসান (২১), মোঃ ফারুককে (৩০) আটক করা হয়। আরেকটি অভিযানে মোঃ মনসুর আলম (২৬) ও আবু বক্কর সিদ্দিককে(১৯) ৪৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।