,

কুমিল্লায় যাত্রী নিরাপত্তায় পরিবহন চালকের পরিচিতি কার্ড সংযুক্ত করন শুরু

আজকের কুমিল্লা ডট কম :
March 10, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে পরিবহনে যাত্রী নিরাপত্তায় চালকের পরিচিতি কার্ড সংযুক্তকরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে কুমিল্লা টাউনহল মাঠের মুক্তমঞ্চে চালকের পরিচিতি কার্ড বিতরন উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সজিব খান, নিরাপদ সড়ক চাই এর রোটারিয়ান কাজী জাকির হোসেন।

পরে কুমিল্লা নগরীরতে চলাচলকারী শতাধিক সিএনজি অটোরিকশায় সচেতনতামুলক স্টিকার লাগানো হয়। যাতে চালকের নাম,মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রসহ সকল তথ্য সংযুক্ত থাকবে।