,

কুমিল্লায় সুবিধা বঞ্চিত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
December 27, 2019
news-image

 

মোঃ আব্বাস আলীঃ
স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কুমিল্লার চৌদ্দগ্রাম ইউনিট এর উদ্যাগে উপজেলার পন্নারা গ্রামে শুক্রবার বিকাল ৪টায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

চৌদ্দগ্রাম ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসাইনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুমিল্লা শাখা পরিচালক সাংবাদিক রেজাউল করিম রাসেল, চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসাইন. সংগঠনের সদস্য সাইফুল্লাহ মাহমুদ ইউসুফসহ আরো অনেকে।